তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘রাজাকার-জঙ্গি-সন্ত্রাসীদের রাজনীতিতে পুণর্বাসন করার জন্যই বিএনপির সাথে হাত মিলিয়েছেন ড. কামাল ও বি চৌধুরী গং।’শনিবার বিকেলে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাসদের নির্বাচনী সমাবেশ ও গণমিছিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। এসময় ঢাকা ১৪ আসন থেকে ১৪ দলীয় প্রার্থী হিসেবে জাসদ নেতা নূরুল আখতারের নাম প্রস্তাব করেন জাসদ সভাপতি।
বিকেলে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাসদের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। এসময় ঢাকা ১৪ আসন থেকে ১৪ দলীয় প্রার্থী হিসেবে জাসদ নেতা নূরুল আখতারের নাম প্রস্তাব করেন জাসদ সভাপতি। বিএনপি উত্থাপিত নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও খালেদাসহ সাজাপ্রাপ্তদের মুক্তির দাবির সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, ‘দীর্ঘ দশ বছর ধরে নির্দলীয় সরকারের কোনো নির্দিষ্ট কাঠামো না দিয়ে নির্বাচনের দু’দিন আগে সুনির্দিষ্ট রূপরেখা ছাড়া নির্দলীয় সরকারের দাবি তোলা আসলে হাওয়ায় ভাসানো কথা বা আকাশের ঠিকানায় লেখা চিঠি যা জনগণ বা সরকার কারো কাছেই পৌঁছাবে না।’ জাসদ সভাপতি বলেন, ‘বিএনপি’র দন্ডিত অপরাধীদের মুক্তি আর নির্দলীয় সরকারের দাবি আসলে নির্বাচন বানচালেরই পাঁয়তারা। জনগণ ও সরকারকে ঐক্যবদ্ধভাবে তা রুখে দিতে হবে।’
জাসদের স্থায়ী কমিটির সদস্য নূরুল আখতারের সভাপতিত্বে জাসদ নেতৃবৃন্দের মধ্যে নাদের চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন মোল্লা, মাইনুল রহমান, নূরুন্নবী, মীর্জা আনোয়ার, সামছুল ইসলাম সুমন প্রমূখ সভায় বক্তব্য রাখেন। সমাবেশ শেষে জাসদের গণমিছিলটি মিরপুরের রাজপথ প্রদক্ষিণ করে।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ














