ঢাকা ও নড়াইলে মানহানির দুই মামলায় খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে তিন সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেয়।

২০১৫ সালের ২১ ডিসেম্বর, ঢাকায় এক সমাবেশে মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে, নড়াইলে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলাটি দায়ের করেন, নড়াইলের কালিয়ার চাপাইল গ্রামের রায়হান ফারুকী।

৫ আগস্ট খালেদা জিয়ার জামিন আবেদন নামঞ্জুর করে জেলা ও দায়রা জজ আদালত। পরে হাইকোর্টে আবেদন করলে ১৩ আগস্ট খালেদা জিয়াকে ৬ মাসের জামিন দেয় হাইকোর্ট।

ইন্ডিপেনডেন্ট

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে