সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি পেতে কর্মসূচি পিছিয়ে রোববার করতে রাজি বিএনপি। এ বিষয়ে আজ বিকেলে পুলিশের সিদ্ধান্ত পাওয়ার আশা করছেন দলটির নেতারা। তাদের অভিযোগ, বিএনপির সমাবেশ কেন্দ্র করে সংঘাত উস্কে দিচ্ছে আওয়ামী লীগ।

নির্বাচন সামনে রেখে দলীয় পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরতে রাজধানীতে সমাবেশ করার সিদ্ধান্ত বিএনপির। এজন্য, শুরুতে ২৭ সেপ্টেম্বর সোহরাওয়ার্দী উদ্যান বা নয়াপল্টনে অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন করে দলটি। এরপর ২ দিন পিছিয়ে শনিবার শুধু সোহরাওয়ার্দী উদ্যান চেয়ে ফের আবেদন করা হয়। তবে, একই দিনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন চৌদ্দ দলের কমর্সূচি থাকায় রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে উত্তাপ।

সমাবেশের অনুমতির বিষয়ে জানতে বৃহস্পতিবার দুপুরে ডিএমপি কার্যালয়ে যায় বিএনপির প্রতিনিধি দল। পরে নেতারা জানান, পুলিশ শনিবার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে কর্মসূচি পালন করতে বলেছে। তবে এতে রাজি নয় বিএনপি।

অন্যদিকে, নয়াপল্টনে সংবাদ সম্মেলনে বিএনপির অভিযোগ, তাদের কমর্সূচি বানচালের চক্রান্ত করছে আওয়ামী লীগ।শেষ মুহূর্তে হলেও সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি পাওয়ার আশা করছেন বিএনপি নেতারা।

অনলাইন নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে