বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার দাবিতে ২৯ সেপ্টেম্বর শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করতে চায় বিএনপি। জনসভা থেকে নির্বাচনের পরিবেশ তৈরীর জন্য ৭ দফা দাবি এবং লক্ষ্য উপস্থাপন করা হবে। যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতাদের জনসভায় আনার উদ্যোগও নিয়েছে বিএনপি। তবে সভার অনুমতির বিষয়ে এখনও সাড়া মেলেনি।

খালেদা জিয়ার মুক্তি, সুচিকিৎসা এবং নেতাকর্মীদের বিভিন্ন মামলায় গ্রেপ্তারের প্রতিবাদেই এ জনসভার আয়োজন করছে বিএনপি। এরইমধ্যে অনুমতি চেয়ে চিঠিও দেয়া হয়েছে দলের পক্ষ থেকে। সুষ্ঠু নির্বাচনের লক্ষে্ বিএনপির প্রস্তাবনাগুলো জনসভা থেকে ঘোষণা করা হবে।

দলের নেতারা জানান, বিশ দলীয় জোটের বাইরের দলের নেতাদেরও এই জনসভায় আসার আমন্ত্রণ জানানো হবে। অন্য দলের নেতারা যোগ দিলে এই জনসভা থেকেই বৃহত্তর জাতীয় ঐক্যের ঘোষণা আসতে পারে মনে করছেন বিএনপি নেতারা।

অনলাইন নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে