সরকারের পতন ঘটাতে দুর্নীতিবাজদের ঐক্য হয়েছে এদের দিয়ে দেশের উন্নয়ন হবে না। রোববার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যায়, প্রবাসী বাংলাদেশিদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতিসংঘের ৭৩তম সাধারণ অধিবেশনে যোগ দিতে, নিউ ইয়র্কে আছেন প্রধানমন্ত্রী। স্থানীয় সময় সোমবার সকাল সোয়া ৮টায়, জাতিসংঘ সদর দপ্তরে, মাদকবিরোধী একটি সভায় অংশ নেবেন শেখ হাসিনা। ১০টায় যোগ দেবেন, শরণার্থী বিষয়ক আরও একটি সভায়।১১টায় দ্বিপক্ষীয় বৈঠক করবেন, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে। পৌনে ১২টায়, হোটেল গ্র্যান্ড হায়াতে, যুক্তরাষ্ট্র চেম্বার অব কমার্সের গোলটেবিল বৈঠক ও মধ্যাহ্নভোজে যোগ দেবেন প্রধানমন্ত্রী। দুপুরে, একটি সম্মেলনে বক্তৃতা দেবেন।
বিকেলে থাকবেন, নারী শিক্ষায় বিনিয়োগ সংক্রান্ত একটি গোলটেবিল আলোচনায়। সন্ধ্যায়, বৈশ্বিক শিক্ষা বিষয়ক একটি আলোচনায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যা ৭টায় থাকবেন, বিশ্বনেতাদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে।
অনলাইন নিউজ



























