খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি জোরালো আন্দোলনের প্রস্ততি নিচ্ছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার মওদুদ আহমদ।

সকালে, জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার সুচিকৎসা ও মুক্তির দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন আয়োজিত মানববন্ধনে তিনি দাবি করেন, সরকারের বাধার কারণে আইনি প্রক্রিয়ায় খালেদা জিয়ার মুক্তি মিলছে না। রাজপথে আন্দোলনের মধ্য দিয়েই দলীয় প্রধানকে মুক্ত করার কথা জানান, মওদুদ আহমদ। নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচনের দাবি আদায়ে বৃহত্তর ঐক্য প্রক্রিয়া গড়ে তোলতে কাজ চলছে বলেও জানান বিএনপি নেতারা।

ঐক্য গঠন করে গণতন্ত্র রক্ষায় রাজপথে শিগগিরই আন্দোলনে নামার কথাও জানান তারা।

অনলাইন নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে