ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী এক শোক বার্তায় পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের সহকারী রেজিস্ট্রার মোঃ মিজানুর রহমানের পিতা মহিউদ্দিন মোল্লা-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
এছাড়াও পৃথক-পৃথক শোকবার্তায় পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের সহকারী রেজিস্ট্রার মোঃ মিজানুর রহমানের পিতা মহিউদ্দিন মোল্লা এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা। তাঁরাও মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের সহকারী রেজিস্ট্রার মোঃ মিজানুর রহমানের পিতা মহিউদ্দিন মোল্লা গতকাল সোমবার রাত ১১টায় ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্ট্রোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে মরহুম মহিউদ্দিন মোল্লা স্ত্রী, ৩ মেয়ে ও ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বাদ জোহর ঝিনাইদহ জেলার হরিনাকুন্ড থানার ভায়না গ্রামে নামাযে জানাযা শেষে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়।
এছাড়া অপর এক শোকবার্তায় রেজিস্ট্রার (ভারঃ) এস.এম আব্দুল লতিফ পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের সহকারী রেজিস্ট্রার মোঃ মিজানুর রহমানের পিতা মহিউদ্দিন মোল্লার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
ইসলামী বিশ্ববিদ্যালয়













