সংবিধানের দোহাই ছাড়া রাষ্ট্র পরিচালনা করা যায় না বলে মনে করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। সোমবার দুপুরে রাজধানীর বিএমএ ভবনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নাসিম মন্তব্য করেন, অসাংবিধানিকভাবে ক্ষমতায় আসতে চায় বলেই বিএনপি সংবিধানের তোয়াক্কা করে না। তিনি সাফ জানান, সংবিধানের বাইরে গিয়ে কোন নির্বাচন হবে না। এ সময় স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় কাউকে ফাঁসানোর ইচ্ছা সরকারের নেই। আদালতে কারো বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলে বিচার হবে।

অনলাইন ডেস্ক

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে