“পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়াস্থ কুষ্টিয়া জেলা ছাত্র কল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায় সংবর্ধনা ” ২ সেপ্টেম্বর, ২০১৮ “সম্প্রীতি, সহযোগিতা এবং সৃজনশীলতায় আমরা সব সময়”, এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারো সম্পন্ন হল,”আরশিনগর” পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়াস্থ কুষ্টিয়া জেলা ছাত্র কল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান-২০১৮।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,আরশিনগরের বর্তমান সভাপতি মো:লিংকন হোসাইন,সাধারণ সম্পাদক মো: রাজিবুল ইসলাম,দেলোয়ার হোসেন, সোহেল রানা,মিল্টন কবির, শাহজাহান টিটু,শাকিল, ওহিদুল ইসলাম,আশরাফুল ইসলাম,মাহফুজুর রহমান, আকিবুল হাসান সবুজ,আকরামনয়ন,ফারহানা, নায়লা,বিল্লাল,সোহাগ,কাদের, তানভীর, সাদিক,নিলয়,ফিজু,সুইটিসহ আরো অনেকে।উক্ত অনুষ্ঠানে সকলের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বর্তমান সভাপতি, সাধারণ সম্পাদক ও বিদায়ীদের মধ্যে থেকে দেলোয়ার হোসেন এবং নবীনদের মধ্যে থেকে সুইটি। নবীনদের ফুল দিয়ে বরণ করে নেয় সভাপতি মোঃ লিংকন হোসেন এবং বিদায় দেন সাধারণ সম্পাদক মোঃ রাজিবুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আরিফুল ইসলাম রবিন।গান পরিবেশন করেন ফারহানা, সাদিক,নয়ন আরও অনেকে।উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন সোহেল রানা। সারাদিন ব্যাপি অনুষ্ঠানে শতবর্ষ পুরনো হার্ডিঞ্জব্রিজ, লালন শাহ সেতু, পদ্মার পাড় ও আশেপাশের জায়গা ভ্রমণ,খাওয়া দাওয়া, আড্ডাসহ অনেক কিছু । উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয় লালন শাহ সেতুর ট্রল প্লাজার রেস্ট হাউস,পাকশি,পাবনা।
বিডি টাইমস নিউজ














