খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো নয় বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কারাগারে দলীয় প্রধানের সঙ্গে দেখা করার পর একথা জানান তিনি ।বিকেল ৪টার দিকে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে জেলের ভেতরে যান মির্জা ফখরুল। প্রায় এক ঘণ্টা পর বেরিয়ে আসেন তিনি। পরে মির্জা ফখরুল জানান, দেশবাসীকে গণতন্ত্রের জন্য আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন খালেদা জিয়া। দলের সাংগঠনিক বা রাজনৈতিক বিষয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান বিএনপি মহাসচিব।

অনলাইন ডেস্ক

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে