বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে ছাত্র আন্দোলনে উস্কানি দেয়ার অভিযোগে মামলা হয়েছে।সোমবার সকালে ঢাকা মহানগর হাকিম এইচএম তোয়াহার আদালতে মামলাটি করেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী।মামলায় বিএনপির এ তিন নেতাকে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য অভিযুক্ত করা হয়েছে।আদালত বাদীর জবানবন্দি গ্রহণের পর মামলাটি তদন্ত করে পুলিশকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
অনলাইন ডেস্ক



















