তিন সিটির নির্বাচনী প্রচার মধ্যরাতে শেষ হচ্ছে । অভিযোগ-পাল্টা অভিযোগের মধ্য দিয়ে শেষ মুহূর্তে ভোটের প্রচার চালাচ্ছেন প্রার্থীরা।বিএনপির প্রার্থীর অভিযোগ রাজশাহীতে ৯০ শতাংশ নির্বাচন কর্মকর্তা আওয়ামী ঘরানার। আর আওয়ামী লীগ প্রার্থীর অভিযোগ নির্বাচনী প্রচারে বিএনপি বাধা দিচ্ছে।
রাজশাহী, সিলেট ও বরিশাল সিটিতে ভোটের বাকি আর তিন দিন। প্রচার শেষ হচ্ছে শনিবার মধ্যরাতে। রাজশাহীতে ৯০ শতাংশ প্রিজাইডিং ও পোলিং অফিসার আওয়ামী ঘরানার বলে অভিযোগ করেছেন বিএনপির প্রার্থী। অন্যদিকে বিএনপির সমর্থকরা প্রচারে বাধা দিচ্ছে বলে অভিযোগ আওয়ামী লীগ প্রার্থীর।
সিলেটে মেয়র প্রার্থীদের জনসংযোগ ছিলো মসজিদভিত্তিক। শেখঘাট বড় মসজিদে নামাজ শেষে নৌকায় ভোট চান বদর উদ্দীন আহম্মেদ কামরান। হযরত শাহজালাল মাজার মসজিদে নামাজ শেষে গণসংযোগ করেন আরিফুল হক চৌধুরী।বরিশালে সুষ্ঠু নির্বাচনে সেনা মোতায়েনের দাবি বিএনপি প্রার্থীর। আর বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আওয়ামী লীগ প্রার্থীর।
অনলাইন ডেস্ক



















