ঢাকা: শুক্রবার, ১৩ জুলাইঃ সাবেক সচিব জাফর আহমেদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি ও তথ্যসচিব আবদুল মালেক।
বিসিএস প্রশাসন ক্যাডারের সাবেক শীর্ষ কর্মকর্তা জাফর আহমেদ চৌধুরী শুক্রবার ভোরে ঢাকায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন)।পানিসম্পদ সচিব ও বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের মহাসচিব কবির বিন আনোয়ারও তার মৃত্যুতে শোকপ্রকাশ করেন ।
বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের পক্ষ থেকে দেয়া শোকবার্তায় তথ্যসচিব ও পানিসম্পদ সচিব প্রয়াত জাফর আহমেদ চৌধুরীর কর্মময় জীবনের কথা স্মরণ করে বলেন, পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্বপালনের আগে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালকসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তিনি সফলতার সাথে কাজ করেছেন।
আবদুল মালেক এবং কবির বিন আনোয়ার তাদের প্রয়াত জ্যেষ্ঠ সহকর্মীর আত্মার শান্তিকামনা করেন ও তার স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানান
বিডি টাইম্স নিউজ














