গাজীপুর সিটি নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম ।
বেসরকারি ফলাফল অনুযায়ী ৪১৬টি কেন্দ্রে নৌকা প্রতীক পেয়েছে ৪ লাখ ১০ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হাসান উদ্দিন সরকার পেয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৬১১ ভোট। নগরীর বঙ্গতাজ অডিটরিয়ামে আনুষ্ঠানিকভাবে নব নির্বাচিত মেয়রের নাম ঘোষণা করবেন রিটার্নিং কর্মকর্তা। জয় পেয়ে গাজীপুরবাসীকে ধন্যবাদ জানিয়ে, পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন জাহাঙ্গীর আলম। নগরীতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিএনপিকে পাশে থাকারও আহ্বান জানান। এদিকে প্রশাসন ও সরকারের ষড়যন্ত্রে বিএনপিকে হারানোর অভিযোগ করেছেন হাসান উদ্দিন সরকার।
তবে পরাজিত হলেও নগরীর উন্নয়নে মেয়রকে সহায়তার আশ্বাস দেন তিনি। গাজীপুর সিটি করপোরেশনে ভোটকেন্দ্র ৪২৫টি। এর মধ্যে ভোট স্থগিত করা হয়েছে ৯টিতে।
অনলাইন নিউজ














