গাজীপুর সিটি নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। এই সিটির মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাত প্রার্থী। নৌকা ও ধানের শীষ প্রতীকের মধ্যেই হবে মূল প্রতিদ্বন্দ্বিতা। আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম নগীরর ৩০ নম্বর ওয়ার্ডের কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন বলে জানা গেছে। অন্যদিকে বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার টঙ্গীর ৫৪ নম্বর ওয়ার্ডের বশির উদ্দিন সরকার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।

নিউজ ডেস্ক

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে