সংরক্ষিত মহিলা আসনের প্রার্থী চূড়ান্ত করতে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে সাক্ষাৎকারে বসেছেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে। এবার আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী সংখ্যা ১’হাজার ৫৪৯’জন। সংসদে আওয়ামী লীগের আসন এবার ৪৮টি। মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎ শেষে দুপুর ১২টার দিকে সংরক্ষিত নারী আসনের প্রার্থী চূড়ান্ত করতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বোর্ড বসবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৪ ফেব্রুয়ারি সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। প্রার্থীদের গণভবনে প্রবেশের জন্য মনোনয়নপত্রের স্লিপ অংশটুকু প্রদর্শন করতে হবে।

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন ১৫৪৯ জন। সংরক্ষিত আসনের নির্বাচন উপলক্ষ্যে মোট ৭ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকার মনোনয়ন ফরম বিক্রি করেছে দলটি। ৫০টি আসনের মধ্যে ৪৮টি আসনে মনোনয়ন দেবে আওয়ামী লীগ। গত ৬ ফেব্রুয়ারি থেকে ফরম বিক্রি কার্যক্রম শুরু করে দলটি। বিক্রি চলে ৮ ফেব্রুয়ারি বিকালে ৪টা পর্যন্ত। ঢাকা বিভাগ থেকে ১৬৭টি, ময়মনসিংহ বিভাগ থেকে ৪৭টি, চট্টগ্রাম বিভাগ থেকে ৭৮টি, সিলেট বিভাগ থেকে ২২টি, বরিশাল বিভাগ থেকে ৩৬ টি, খুলনা বিভাগ থেকে ৬৮টি, রংপুর বিভাগ থেকে ৬০টি এবং রাজশাহী বিভাগ থেকে ৪৪টি মনোনয়ন ফরম বিক্রি হয়।

নির্বাচন বিধি অনুযায়ী, সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট হওয়ার ৩০ কার্যদিবসের মধ্যে সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনে রাজনৈতিক দল বা জোটের সদস্যদের পৃথক তালিকা প্রস্তুত করার বাধ্যবাধকতা রয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে