সামরিক পরিবারের সদ্যস হওয়া চিকিৎসার জন্য খালেদা জিয়ার সিএমএইচে যেতে অনীহা নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের।
সচিবালয়ে নিজ কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের মনে করেন, বিএনপি নেতারা খালেদা জিয়ার শারীরিক অবস্থা নয় রাজনীতি করার ইস্যু খুঁজছেন। মন্ত্রী বলেন, সিএমএইচ সর্বোচ্চ সুযোগ-সুবিধাসম্পন্ন হাসপাতাল হলেও কেন বিএনপি নেত্রী সেখানে চিকিৎসা নিতে চান না তা সরকারের জানা নেই।
জেলকোড অনুযায়ী প্রতিদিন নেতাদের দেখা করার সুযোগ নেই জানিয়ে মন্ত্রী বলেন, চাইলেই পরিবারের সদস্যরা খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে পারছেন।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ














