দেশের স্বনামধন্য ব্যবসায়ী ইদ্রিস ফরাজি’র বাবা মরহুম আবুল হাশেম ফরাজির আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মাহফিলের আয়োজনে করে তার পরিবার। শরীয়তপুর জেলার সেনেরচর ইউনিয়নের নিজ বাড়িতে দেশ-বিদেশ থেকে আগত প্রায় অর্ধলক্ষাধিক মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় দোয়া ও মাহফিল। এতে উপস্থিত ছিলেন, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, জাজিরা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোবারক সিকদার, ইতালি আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু ঢালি, সেনেরচর ইউনিয়নের চেয়ারম্যান জালাল জমাদার, গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান লিটু সরদার, সাবেক চেয়ারম্যান মোস্তফা কাজী, বিকে নগর সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন’সহ প্রায় অর্ধলক্ষ শুভাকাঙ্ক্ষী।

শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ ইদ্রিস ফরাজি’র পিতা মরহুম আবুল হাসেম ফরাজি’র পরিবারের পক্ষ থেকে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানানো হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে