সরকারি দলের সাথে কোনো জোটে যাবে না বলে সাফ জানিয়েছেন তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার। তিনি জানান, তার দলের কেউ নৌকা নিয়ে ভোট করবে না। আজ সোমবার(২৭’শে নভেম্বর) তৃণমূল বিএনপির কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। তৃণমূল বিএনপি তিনশো আসনে প্রার্থী ঠিক করা হয়েছে জানিয়ে বলেন, জোটের শরিকদের সাথে বৈঠকের পরেই চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে।

তৈমুর বলেন, সংসদ বড়লোকের আড্ডাখানা নয়, সাধারণ মানুষের প্রতিনিধিত্বমূলক প্রার্থী দেয়া হবে। এসময় ভোট সুষ্ঠু না হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ভার গ্রহণ করতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। নির্বাচনী হাওয়া শুরুর পর থেকেই ভোট যুদ্ধে নামার ঘোষণা দেয় সদ্য নিবন্ধন পাওয়া দলটি। পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে তাই প্রতিদিনই নেতাকর্মীরা ভিড় করছেন। এর আগে এক বক্তব্যে দলটির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী বলেছেন, ‘বাংলাদেশের জনগণ যে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ একটা নির্বাচনে অংশ নিতে চায় তারই প্রতিফলন ঘটেছে। আজ তৃণমূল বিএনপির কার্যালয় সাধারণ মানুষের ঢল নেমেছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে