আসামি গ্রেফতারে ডিবি’র নাম ব্যবহার না করে নিজের সংস্থার নাম ব্যবহারের অনুরোধ জানিয়েছেন গোয়েন্দা প্রধান হারুন অর রশীদ। তিনি বলেন, নিজস্ব পোশাক এবং পরিচয় ব্যবহার করে আসামি গ্রেফতার করে ডিবি। তিনি আরো বলেন, বিএনপির মহাসমাবেশ সফল করতে পুলিশ এতো ত্যাগ স্বীকারের পরও দলটি কেনো তাদের প্রতিপক্ষভাবে সেটি তার তার বোধগম্য নয়। ২৮অক্টোবর ও তার পরবর্তী হরতাল-অবরোধে রাজধানীসহ দেশজুড়ে সহিংসতা চলছেই। এসব ঘটনায় রাজধানীর বংশাল ও শাহজাহানপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় ছয়জনকে। তাদের বিরুদ্ধে যানবাহনে আগুন এমনকি পুলিশেরও ওপর হামলারও অভিযোগ গোয়েন্দাদের।

গোয়েন্দা প্রধান বলেন, রাজনৈতিক পরিচয় নয়, অপরাধের বিবেচনায় গ্রেফতার করা হচ্ছে আসামিদের। তবে আসামি গ্রেফতারে ডিবি কখনো নিজেদের পরিচয় গোপন করে না বলে দাবি করেন গোয়েন্দা প্রধান। সিসিটিভির ফুটেজ এবং তথ্য-প্রমাণের ভিত্তিতেই সব নাশকতাকে গ্রেফতার করা হয়েছে, এমন দাবি করে হারুন অর রশীদ জানান, পুলিশ বিএনপির প্রতিপক্ষ নয়। তিনি বলেন, নির্বাচন সামনে রেখে ইসির দেয়া রোডম্যাপ অনুসরন করে আইন-শৃঙ্খলা বক্ষায় কাজ করেছে ডিবি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে