নিজস্ব প্রতিবেদক: আজ বুধবার(১৫ই নভেম্বর) ভোর থেকে সারাদেশে শুরু হয়েছে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা পঞ্চম দফার ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি। চতুর্থ ধাপের অবরোধ শেষ হয় মঙ্গলবার (১৪ নভেম্বর) ভোর ৬টায়।

আজ বুধবার ভোর ৬টায় শুরু হওয়া অবরোধ চলবে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত। সোমবার (১৩ নভেম্বর) দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা ত্যাগে বাধ্য করতে এবং নির্দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচনের অনুষ্ঠানের দাবি আদায়ের লক্ষ্যে অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি-সমমনা দলগুলো।

রিজভী জানা, ‘অন্যান্য রাজনৈতিক দল, যারা দীর্ঘদিন ধরে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন করে আসছে, তারাও একই ধরনের কর্মসূচি পালন করছে। বুধবার ভোর ৬টা থেকে শুরু হয়ে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত সারাদেশে অবরোধ কর্মসূচি পালিত হবে। এটি হবে আমাদের অবরোধ কর্মসূচির পঞ্চম ধাপ। গণমাধ্যম ও সংবাদপত্রের গাড়ি, জরুরি সেবায় নিয়োজিত অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সিলিন্ডার বহনকারী গাড়ি অবরোধের আওতামুক্ত থাকবে। এর আগে চার দফায় ১৯৬ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে