
এসএম শাফায়েত, ইউএই।। দেশের পুঁজিবাজারের বিনিয়োগ পরিবেশ ও বিদেশি বিনিয়োগ টানতে দুবাইয়ে অনুষ্ঠিত হয়েছে ই-কমার্স রোড শো। যেখানে উপস্থিত ছিল বিদেশি ও প্রবাসী অসংখ্য বিনিয়োগকারীরা। মুলত বাংলাদেশ সরকারকে কিভাবে সহযোগিতা করা যায় ? সেই উদ্দেশ্য নিয়েই বিভিন্ন দেশে তাদের যাত্রা।
ই-কমার্স এসোসিয়েসন অফ বাংলাদেশ এর যুগ্ন সম্পাদক নাসিমা আক্তার নিশা জানান। দুবাইয়ে ই-কমার্সের সদস্যরা পুর্ব থেকে কাজ করলেও, দুবাইয়ে এটি তাদের প্রথম রোড শো। এবং দেশ হিসেবে দুবাইকে নির্বাচন করলেও পরে বিভিন্ন দেশেও তাদের কার্যক্রম শুরু হবে। অবশ্য যুক্তরাজ্যেও তাদের রোড শো হয়েছিল। এরপর খুব শীগ্রই ইউরোপেও রোড শো করা হবে।
ই-কমার্স এসোসিয়েসন অফ বাংলাদেশের সহ সভাপতি সাহাব উদ্দীন জানান, শীঘ্রই দুবাইতে খোলা হবে ই-কমার্স ডেক্স। যেখান থেকে উদ্দ্যোক্তাদের বিভিন্ন ভাবে সহযোগিতা করা হবে। দুবাইয়ের অবস্থানরত ব্যবসায়ীদের দক্ষতার বৃদ্ধির পাশাপাশি, তাদের ব্যবসা বিশ্বব্যাপি ছড়িয়ে কিভাবে ছড়িয়ে দেওয়া যায়। সে অভিজ্ঞতা ভাগাভাগি করায় এই রোড শোর মুল উদ্দ্যেশ্য।
বাংলাদেশ কনস্যুলেট দুবাই ও উত্তর আমিরাতের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন বলেন। ই-ক্যাব এর ই-কমার্স রোড শো এর কারণে অনেক নতুন উদ্দ্যোক্তারা আগ্রহী এবং ব্যবসায়ীরা সঠিক পথ বেঁচে নিতে পারবেন। কারন এই রোড শো সঠিক তথ্য দেওয়ার মাধ্যমে সবাইকে সহযোগিতা করছে। নতুন উদ্দ্যোক্তা সৃষ্টি হলে এবং ব্যবসায়িরা আরো দক্ষ হলে তারা তাদের পরিধি বাড়াতে পারবেন। এতে করে এসব প্রতিষ্ঠানে বাংলাদেশিদের পাশাপাশি ভিনদেশের নাগরিকরাও প্রতিষ্ঠানগুলোতে কর্মের সুযোগ পাবে।




























