হজ পালন শেষে দেশে ফিরেছেন ১০ হাজার ৩৯৫ হাজী। মোট ২৯টি ফ্লাইটে দেশে ফেরেন তারা। যার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৭টি। এছাড়া সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ১৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৯টি। মঙ্গলবার রাতে হজযাত্রী বহনকারী এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, হজ অফিসের বরাত দিয়ে হজ পোর্টালে এ তথ্য জানানো হয়েছে।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর কাস্টম হল সংলগ্ন বিমানের সুসজ্জিত কাউন্টার থেকে সম্মানিত হাজিগণকে জমজমের পানি সরবরাহ করা হয় এবং বিমানের পক্ষ থেকে হাজিগণকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী হাজিগণ ব্যক্তিগতভাবে নিজেদের সঙ্গে জমজমের পানি পরিবহন করতে পারবেন না। এয়ারলাইন্স এর পক্ষ থেকে তা পরিবহন ও বিতরণ করা হবে। নিয়ম অনুযায়ী প্রতি হাজিকে ৫ লিটার করে জমজমের পানি সরবরাহ করা হচ্ছে। বিমানের পাশাপাশি অন্যান্য এয়ারলাইন্স এর মাধ্যমে দেশে আগত হাজিগণকেও জমজমের পবিত্র পানি সরবরাহ করছে বিমান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে