প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। আজ সোমবার(৩’রা জুলাই) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ফুটবল নিয়ে দুজনের মধ্যে কিছুক্ষণ কথোপকথন হয়েছে। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন। ওই তারকা ফুটবলারের অবদানের প্রশংসা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‌‘আপনি আর্জেন্টিনার জন্য গৌরব নিয়ে এসেছেন। আমি আপনার সফলতা কামনা করি।

বাংলাদেশের ফুটবল জনপ্রিয়তার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘ফুটবল সারা বিশ্বে জনপ্রিয়। বাংলাদেশিরাও ফুটবল উন্মাদ। ফুটবলসহ খেলাধুলার সঙ্গে পারিবারিক সম্পর্কের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমার বাবা এবং দাদা ফুটবলপ্রেমিক ছিলেন। ফুটবলসহ অন্যান্য খেলাধুলার প্রসারে উপজেলা পর্যায় পর্যন্ত মিনি স্টেডিয়াম নির্মাণসহ সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন শেখ হাসিনা। এ’বিষয়ে এমিলিয়ানো মার্টিনেজ বলেন, ফুটবলের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা, বিশেষ করে বিপুল সংখ্যক আর্জেন্টিনা ফুটবল ভক্ত আছেন জেনে আমি আনন্দিত। ’ তিনি বলেন, ‘বাংলাদেশ সফরে এসে আমি আনন্দিত। সোমবার ভোরে ঢাকায় আসেন এমিলিয়ানো মার্টিনেজ। বিকেলে তিনি কলকাতা যাবেন। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে মার্টিনেজের অবদান অনেক। এ বিশ্বকাপের গোল্ডেন গ্লাভস পুরস্কার জিতেছেন তিনি। কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে এবং কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে টাইব্রেকারে দলকে জিতিয়েছিলেন এমিলিয়ানো।

ফিফা বিশ্বকাপ-২০২২ জয়ী আর্জেন্টিনা দলের গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী ফুটবল বিশ্বকাপ-২০২২ শিরোপা জয়ে অবদানের জন্য আর্জেন্টিনার এই ফুটবলারের প্রশংসা করে বলেন, ‘আপনি সেই ব্যক্তি যিনি আর্জেন্টিনার জন্য গৌরব নিয়ে এসেছেন। আমি আপনার সাফল্য কামনা করি।’ বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। শেখ হাসিনা বলেন, ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা এবং বাংলাদেশিরা এই খেলার অনুরাগী। প্রধানমন্ত্রী তার পরিবার একটি ক্রীড়াপ্রেমী পরিবার উল্লেখ করে বলেন, আমার বাবা ও দাদা ফুটবলার ছিলেন। তিনি বলেন, ফুটবল ও অন্যান্য খেলার প্রসারে তার সরকার সারা বাংলাদেশে মিনি স্টেডিয়াম স্থাপন করছে।

বাংলাদেশে আর্জেন্টিনার প্রচুর ভক্ত রয়েছে জেনে অভিভূত হয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ। তিনি বলেন, ‘আমি এখানে এসে খুব আনন্দিত এবং ফুটবলের প্রতি বাংলাদেশিদের আবেগ দেখে খুশি। সফরকারী প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন, ভারতীয় সংগঠক এবং সাতদ্রু দত্ত উদ্যোগের প্রতিষ্ঠাতা সতদ্রু দত্ত এবং মার্টিনেজ সান্তিয়াগোর আইনজীবী ও ম্যানেজার লিওত্তা (ইতালীয়)। এ’সময় এলজিআরডি ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোঃ তোফাজ্জেল হোসেন মিয়া এবং সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও শেখ তন্ময় উপস্থিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে