প্রধানমন্ত্রী শেখ হাসিনা আঞ্চলিক দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদার করার লক্ষ্যে এখানে দুই দিনব্যাপী ৬ষ্ঠ ভারত মহাসাগর সম্মেলন (আইওসি) উদ্বোধন করেছেন। তিনি মহানগরীর একটি হোটেলে সম্মেলনের উদ্বোধন করেন। বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় ইন্ডিয়া ফাউন্ডেশন এই ষষ্ঠ সম্মেলনের আয়োজন করছে

সমুদ্র বিষয়ে বিপুল সম্ভাবনা থাকার পরেও ভারত অঞ্চল অবহেলিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শান্তি ‍ও সমৃদ্ধ প্রতিষ্ঠায় এ অঞ্চলের দেশগুলোকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। শনিবার(১২’ই মে) হোটেল ইন্টারকন্টিনেন্টালে ৬ষ্ঠ ইন্ডিয়ান ওশান কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী ভারত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, এ অঞ্চলে শান্তি ‍ও সমৃদ্ধ প্রতিষ্ঠায় দেশগুলোকে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করতে হবে। সম্মিলিতভাবে প্রচেষ্টা চালালে দেশগুলো সমুদ্র সম্পদ ব্যবস্থাপনার মধ্যদিয়ে আরও উপকৃত হবে। ঢাকায় দু’দিনব্যাপী ষষ্ঠ ইন্ডিয়ান ওশান কনফারেন্সে ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশ হওয়া সত্ত্বেও মিয়ানমারকে আমন্ত্রণ জানানো হয়নি। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধিভুক্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষণা প্রতিষ্ঠান ইন্ডিয়া ফাউন্ডেশন যৌথভাবে ওই সম্মেলনের আয়োজন করেছে। দুই দিনব্যাপী কনফারেন্সে উপস্থিত ছিলেন মরিশাসের প্রেসিডেন্ট, ভারতের পররাষ্ট্রমন্ত্রী, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিসহ বিশিষ্টজনরা। এছাড়া কনফারেন্সে হাইব্রিড ফরমেটে এতে বিভিন্ন দেশ ও সংস্থার দেড় শতাধিক প্রতিনিধি অংশ নিচ্ছেন। এর আগে সম্মেলন বিষয়ক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছিলেন, আমরা আশা করছি, এই কনফারেন্স থেকে ভারত মহাসাগর অঞ্চলের দেশগুলো যে সমস্যা ও চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে, তা মোকাবিলায় কিছু সুপারিশ আসবে- যা এই এলাকার ভবিষ্যত কর্মপরিকল্পনা প্রণয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে