
তালাত মাহমুদ, বিশেষ প্রতিনিধি, ঢাকা।। ঢাকার ব্র্যাক সেন্টারে বিশ্বব্যাংক দক্ষিণ এশিয়া এবং ব্রাক ইউনিভার্সিটি বিআইজিডির যৌথ আয়োজনে দুইদিনব্যাপী “দক্ষিণ এশিয়ায় সামাজিক অগ্রগতির উপর ১১তম দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক নীতি নেটওয়ার্ক সম্মেলন” শেষ হয়েছে। উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখেন, জাতীয় সংসদের মাননীয় স্পিকার ডঃ শিরীন শারমিন চৌধুরী, এমপি, বাংলাদেশ ও ভুটান, বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুলায়ে সেক এবং ব্রাক ইউনিভার্সিটি বিআইজিডি’র নির্বাহী পরিচালক ইমরান মতিন।
জাতীয় সংসদের মাননীয় স্পিকার ডঃ শিরীন শারমিন চৌধুরী, এমপি, বলেন, “বর্তমান সরকার নারীর ক্ষমতায়নকে বাংলাদেশের জাতীয় উন্নয়নের অন্যতম এজেন্ডায় পরিণত করেছেন। লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নে বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল।
বিশ্বব্যাংক কান্ট্রি ডিরেক্টর, বাংলাদেশ ও ভুটান, আবদুলায়ে সেক বলেন, বাংলাদেশ নিম্ন ও উচ্চবিত্ত শ্রেণীর মধ্যে ব্যবধান কমাতে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে, বিশেষ করে শিক্ষা খাতে। বিশ্বব্যাংক দক্ষিণ এশিয়ার প্রধান অর্থনীতিবিদ হ্যান্স টিমার বলেন, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি দক্ষিণ এশিয়ার অব্যবহৃত সম্ভাবনা উন্মোচন করতে সাহায্য করতে পারে। নির্বাহী পরিচালক, বিআইজিডি, ইমরান মতিন বলেন, সুযোগ এবং উচ্চ মাত্রার বৈষম্য দক্ষিণ এশিয়ায় অর্থনৈতিক প্রবৃদ্ধিও বাধাগ্রস্ত করছে।



























