শের ৫৪টি বিরোধী দল ৫৪টি ঘোড়ার ডিম পারবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাষ্ট্রকে মেরামতের দুরের কথা আবার ক্ষমতা পেলে বিএনপি দেশকে ধ্বংস করে দেবে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, কাজেই বিএনপির হাতে দেশবাসী ক্ষমতা দিতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। আবার ক্ষমতা পেলে এরা মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে দেবে।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের এক কর্মসূচিতে এসব মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, দেশ মেরামত তো করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু আজ তার বিরুদ্ধে ছোট-বড় ৫৪টি দল অবস্থান নিয়েছে। তাদের এই অবস্থানে কী হবে? ৫৪টি বিরোধী রাজনৈতিক দল ৫৪টি ঘোড়ার ডিম পারবে। এ’সময় ওবায়দুল কাদের ১০ দফা দাবিতে বিএনপি ও সমমনা দলগুলোর আন্দোলনের কঠোর সমালোচনা করেন। বিএনপির শরিকদের নামসর্বস্ব দল মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এদের ঐক্য নিতান্ত অর্থহীন। দলের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি দুর্নীতি, দুঃশাসন, লুটপাট, ভোট চুরি, ভুয়া ভোটার তৈরি, হাওয়া ভবন, সন্ত্রাস-জঙ্গিবাদ, বিদেশে টাকা পাচারের বিরুদ্ধে খেলা হবে।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আলোচনা সভার আয়োজন করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। আলোচনায় দলের কেন্দ্রীয় নেতারা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি দেশের সমসাময়িক রাজনীতির প্রসঙ্গে কথা বলেন।




























