শারমিন জামান, নিজস্ব প্রতিবেদক।।
শেষ কর্মদিবস হওয়ায় সকাল থেকেই রাজধানীর কমলাপুর রেলস্টেশনে উপচে পড়া ভিড় ছিল।উত্তরাঞ্চলগামী সব ট্রেনই দেরিতে ছেড়ে যায়। নীল সাগর, ধুমকেতু, সুন্দরবন এক্সপ্রেস দুই থেকে তিন ঘন্টা দেরিতে ছাড়ায় ভোগান্তিতে পড়ে যাত্রীরা। তবে, সময়মতো ছেড়েছে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ও তিস্তা এক্সপ্রেস। আফিস ফেরত মানুষের চাপ বেড়েছে সন্ধ্যার পর থেকে। কমলাপুর রেলস্টেশন ঘুরে দেখা যায় যাত্রীদের উপচে পড়া ভিড়। টিকিট না পেয়ে যাত্রীদের চোখে মুখে ছিল হতাশার ছাপ। ভেতরে ঢোকার জন্য তুমুল প্রতিযোগিতা করতে দেখা যায় যাত্রীদের মধ্যে।

বৃহস্পতিবার ভোর থেকে বিশেষ ও সাধারন মেইল সার্ভিসগুলো ছাড়ার আগেই কানায় কানায় পূর্ন হয়ে যায়। যাত্রীদের হুরোহুরিতে নাজেহাল অবস্থা শিশু,বৃদ্ধ ও নারীদের। ছ’টায় নির্ধারিত সময় থাকলেও, রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ছেড়ে যায় আড়াই ঘন্টা পর। ৬ টা ৪০ মিনিটের নীলসাগর এক্সপ্রেস সাড়ে ৯টায় এবং ৮টার খুলনাগামী সুন্দরবন এক্সেপ্রেস ছাড়ে ৯টায়। এতে পছন্ড গরমে ভোগান্তিতে পড়ে যাত্রীরা। দেরিতে ছাড়লেও, ভয়াবহ সিডিউল বিপর্যয় হয়নি এখনো। এবারও ট্রেনের ছাদে ঝুঁকি নিয়ে উঠছেন যাত্রীরা। তবে, তাদের নামিয়ে দেয়া হচ্ছে। যাত্রীদের ভ্রমণ নির্বিঘ্ন করতে তৎপর রয়েছে বলে জানায়, রেল কর্তৃপক্ষ।

নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে