শুরু হলো মহান বিজয়ের মাস ডিসেম্বর। মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে এ মাসেই বাঙ্গালি জাতি অর্জন করে কাঙ্খিত বিজয়। ১’লা ডিসেম্বর রাত বারোটা এক মিনিটে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে মোমবাতি প্রজ্জলনের মধ্য দিয়ে জাতীয় বীরদের স্মরণ করেন স্বেচ্ছাসেবক লীগের নেতারা। এসময় মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করেন তারা।
বিজয়ের মাস উদযাপনে জাতীয় কর্মসূচির পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকেও নানা কর্মসূচি নেওয়া হয়েছে। এছাড়া মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করা হবে।





























