দেশের সব ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠানের মধ্যে আন্ত:লেনদেন সেবা কার্যক্রম ‘বিনিময়’ প্লাটফর্মের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

আজ (রোববার) রাজধানীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু-তে বিনিময় অ্যাপের উদ্বোধন করেন তিনি। এসময় তিনি জানান, এই অ্যাপস ব্যবহার করে যে কেউ যেকোনো ব্যাংক কিংবা একাউন্ট থেকে অন্য ব্যাংক কিংবা একাউন্টে টাকা লেনদেন করতে পারবেন।

জয় বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের সমস্ত প্রকল্প, পরিকল্পনা আমাদের নিজেদের করা। কোন প্ল্যানে বিদেশী সংস্থা ছিলো না। বিশ্বের কোন দেশ ফাইবার অপটিক্যাল ক্যাবল টেনে তৃণমূলে নিয়ে যেতে পারেনি। আমরা পেরেছি। এর মাধ্যমে আমরা তৃণমূলে ইন্টারনেট সেবা নিশ্চিত করেছি। তিনি জানান, ‘সরকারি সেবার অর্ধেক এখন ডিজিটালাইজড হয়ে গেছে। বাকিগুলো প্ল্যানিং এর মধ্যে আছে। কয়েক বছরের মধ্যেই শতভাগ সরকারি সেবা ডিজিটালাইজড হবে’। আইটি সেক্টর থেকে বাংলাদেশে প্রতিবছর এক বিলিয়ন ডলার আসছে বলেও জানান তিনি।

সজীব ওয়াজেদ জয় বলেন, ‘বিশ্বের কোন দেশ এত দ্রুত সময়ের মধ্যে টেকনোলজিতে উন্নয়ন করতে পারেনি। যা বাংলাদেশের হয়েছে।’ আর্থিক খাতের কিছু সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ক্যাশে বিনিময় করতে গেলেন নানা ধরনের জটিলতা আছে ক্যাশ চুরি হতে পারে, নানা বিড়ম্বনা আছে। এজন্য ক্যাশলেস সোসাইটি বানাচ্ছে সরকার। আগামী ৫ বছরের মধ্যে বাংলাদেশের শতভাগ মানুষের ব্যাংক অ্যাকাউন্ট থাকবে এবং তারা সম্পূর্ণভাবে ক্যাশলেসভাবে চলবে, যদি আগামীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে