প্রিতম মজুমদার, কুষ্টিয়া ।। জাসদ প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী(৫০ বছর) উপলক্ষে কুষ্টিয়ায় শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস থেকে শোভাযাত্রা শুরু হয়ে শহরের এন এস রোড হয়ে একতারা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা জাসদের সভাপতি আলহাজ্ব গোলাম মহসিনের সভাপতিত্বে ও জেলা জাসদের প্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব কারশেদ আলমের সঞ্চালনায় উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপন।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ,জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, কুষ্টিয়া জেলা জাসদের যুগ্ম-সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিত কুমার সিংহ রায়, কুষ্টিয়া সদর উপজেলা জাসদের সভাপতি বীরমুক্তিযুদ্ধা আমিরুল ইসলাম মকলু, ভেড়ামারা পৌর জাসদের সাধারন সম্পাদক আবু হেনা মস্তোফা মোহাম্মদ বকুল, জেলা যুবজোটের সভাপতি মাহাবুব হাসান, সাধারণ সম্পাদক ডাঃ মাসুদ রানা, জেলা ছাত্রলীগের সভাপতি সাজেদুল ইসলাম তুহিন, সাধারণ সম্পাদক মীর মুক্তি কছু, রহমান মির্জা সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তাগণ বলেন আজ থেকে ৫০ বছর আগে, ১৯৭২ সালের ৩১ শে অক্টোবর সদ্য স্বাধীন বাংলাদেশে তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপটে রণাঙ্গন থেকে সদ্য ফেরত আসা একঝাঁক মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে অসাম্প্রদায়িক, সমাজতান্ত্রিক বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে বাংলাদেশে প্রথম যে রাজনৈতিক দলের জন্ম হয়েছিল, সেটা জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। দলটি আজও তার আদর্শকে সমুন্নত রেখে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জাসদ মনে করে, সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে জঙ্গিবাদ, মৌলবাদ, সন্ত্রাসবাদ, যুদ্ধাপরাধীদের দোসরদের রাজনীতির মাঠ থেকে চিরতরে বিদায় করতে হবে। সামাজিক শক্তিকে আবারও ৭১ এর মতো ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।





























