তারুণ্যের শক্তি কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে কাজ করছে সরকার। চতুর্থ শিল্পবিপ্লবে নেতৃত্ব দেওয়ার উপযোগী করে গড়ে তুলতে দেশের যুবসমাজকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় যুব দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, যুবদের দক্ষ মানবসম্পদে পরিণত করতে সারাদেশে হাই-টেক পার্ক, সফটওয়্যার টেকনোলজি পার্ক, আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার ও বিশেষায়িত ল্যাব স্থাপন করছে তার সরকার। প্রধানমন্ত্রী আরও বলেন, যুবসমাজ মুক্তিযুদ্ধসহ জাতির সব সংকটময় মুহূর্তে বীরত্বপূর্ণ ভুমিকা রেখেছে। মুক্তিযুদ্ধের চেতনায় ও বঙ্গবন্ধুর আদর্শে মানুষের জন্য কাজ করতে যুবদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি আশা করেন, জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে যুবসমাজ অগ্রণী ভূমিকা রাখবে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে আগামীতে যে দুর্ভিক্ষের অবস্থা বা মন্দা তৈরি হতে পারে বলে শঙ্কা করা হচ্ছে, তা মোকাবিলায় দেশে খাদ্য উৎপাদন বাড়ানো ও প্রক্রিয়াজাতকরণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুব দিবসের এবারের প্রতিপাদ্য, প্রশিক্ষিত যুব উন্নত দেশ। বঙ্গবন্ধুর বাংলাদেশ সময়োপযোগী হয়েছে বলেও মনে করেন প্রধানমন্ত্রী।এর আগে এ বছর আত্মকর্মসংস্থানে উজ্জ্বল দৃষ্টান্ত রাখার স্বীকৃতি হিসাবে ১৫ জন আত্মকর্মী এবং স্বেচ্ছাসেবায় অনুকরণীয় দৃষ্টান্তের জন্য ৬ জন যুবসংগঠককে জাতীয় যুব পুরষ্কার ২০২২ দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে পুরস্কার তুলে দেন যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে