বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. সাফিনুল ইসলামকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অধীন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক হিসেবে বদলিপূর্বক প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে।আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব এম কাজী এমদাদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপানে এ কথা জানানো হয়।
২০১৬ সালের ১৮ ফেব্রুয়ারি থেকে চা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন সাফিনুল ইসলাম। এর আগে তিনি যশোরের ১০৫ পদাতিক ব্রিগেডের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।মেজর জেনারেল সাফিনুল ১৯৬৬ সালের ২ মার্চ জয়পুরহাট জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৪ সালের ২৫ জুন বাংলাদেশ মিলিটারি একাডেমিতে যোগ দেন, ১৯৮৬ সালে ২৭ জুন কর্পস অব ইনফেনট্রিতে কমিশন লাভ করেন।
অন্যদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ চা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল মো. জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান পিএসসিকে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ














