
সিরাজগঞ্জ সংবাদদাতা।। সিরাজগঞ্জে প্রত্যান্ত চর অঞ্চলের বন্যা কবলিত ২৫০’টি পরিবারে মাঝে খাদ্য সহযোগিতা করেন হাত বাড়িয়ে দাও বাংলাদেশ সংগঠনটি। শুক্রবার (২৪’শে জুন) সকাল থেকে খোকশাবাড়ি ইউনিয়ন, কাওয়াকোলা ইউনিয়ন, মেছড়া ইউনিয়নের ভাসমান কয়েকটি গ্রামের মানুষের মাঝে খাদ্য দিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছেন উক্ত সংগঠনটি।
সরেজমিনে দেখা যায়, নৌকা নিয়ে সিরাজগঞ্জ পৌর শহরের বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্ররা এই এই উদ্যোগটি গ্রহন করেন। এতে অনেক পরিবার খাদ্য সহযোগিতা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছেন।
এ’সময় উপস্থিত ছিলেন, উক্ত সংগঠনে মো: দিল, রাহাদ, শৈশব, আহাদ, নাঈম, শান্ত, আলিফ, শাকিল, ফারদিন, সিফাত, আকাশ, রিফাত, মোমিন, নিলয়, মেরাজ, হিমেল, রাব্বি, তামিম’সহ প্রমুখ।
সিরাজগঞ্জ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














