শ্রীলঙ্কায় ত্রিদেশীয় টুর্নামেন্টে ৪ উইকেটে ভারতের কাছে হারল বাংলাদেশ। সাব্বির রহমানের ফিফটির পরও ভারতকে বড় লক্ষ্য দিতে পারল না বাংলাদেশ। মাঝারি লক্ষ্য নিয়ে দারুণ লড়াই করলেন বোলাররা। তাদের দৃঢ়তায় দারুণ এক পরাজয়বরণ করে নিল সাকিব আল হাসনের দল। শেষ বলে ৫ রানের প্রয়োজনে ছক্কা মারেন দিনেস কার্তিক। আর তাতে স্বপ্ন ভঙ্গ হয় বাংলাদেশের।

কী দুর্দান্ত একটা ওভার করলেন মুস্তাফিজুর রহমান। ১৮তম ওভারে বোলিং করতে এসে নিলেন উইকেট-মেডেন। শেষ ৩ ওভারে ভারতের প্রয়োজন ছিল ৩৫ রান। মুস্তাফিজ টানা চারটি বল ডট নেন বিজয় শঙ্করের কাছ থেকে। পঞ্চম বলে লেগ বাই থেকে আসে একটি রান।

শেষ বলে মুস্তাফিজকে উড়াতে গিয়ে সাব্বির রহমানের হাতে ধরা পড়েন মনিশ পান্ডে। ১৮ ওভার শেষে ভারতের স্কোর ১৩৩/৫। টানা আঁটসাঁট বোলিংয়ের পুরস্কার পেল বাংলাদেশ। রানের গতি বাড়ানোর চেষ্টায় ফিরে গেলেন রোহিত শর্মা। বাঁহাতি স্পিনার নাজমুলকে লং অন দিয়ে উড়াতে চেয়েছিলেন রোহিত। কিন্তু স্লগ সুইপ করে সীমানার বাইরে পাঠাতে পারেননি। সীমানায় ক্যাচ নেন মাহমুদউল্লাহ।

৪২ বলে ৫৬ রান করে ফিরে যান রোহিত। অধিনায়কের বিদায়ের ১৩.২ ওভারে ভারতের রান ছিল ৯৮/৪। সুরেশ রায়নার পর লোকেশ রাহুলকে ফেরালেন রুবেল হোসেন। রুবেলের অফ স্টাম্পের বল পুল করতে গিয়ে সীমানায় সাব্বির রহমানকে ক্যাচ দেন রাহুল। ডানহাতি এই ব্যাটসম্যান ১৪ বলে ফিরেন ২৪ রান করে। তার বিদায়ের ৯.৩ ওভারে ভারতের রান ৮৩/৩।

বাংলাদেশ ১৬৬/৮
পাওয়ার প্লেতে তিন উইকেট হারানো বাংলাদেশকে টেনেছেন সাব্বির রহমান। ৫০ বলে খেলেছেন ৭৭ রানের দারুণ এক ইনিংস। দুই অঙ্কে যেতে পারেননি মুশফিকুর রহিম। রান আউট হয়ে ফিরেন দুই ব্যাটিং ভরসা মাহমুদউল্লাহ ও সাকিব আল হাসান। শেষে ঝড় তোলা মেহেদী হাসান মিরাজ ৭ বলে অপরাজিত থাকেন ১৯ রানে। স্পিনে রান নিতে সংগ্রাম করতে হয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানদের। লেগ স্পিনার যুজবেন্দ্র চেহেল ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে নেন ৩ উইকেট। অফ স্পিনার ওয়াশিংটন সুন্দর ৪ ওভারে ২০ রান দিয়ে নেন ১ উইকেট। তিন পেসারের ‌১২ ওভার থেকে থেকে আসে ১২৬ রান।

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ: ২০ ওভারে ১৬৬/৮ (তামিম ১৫, লিটন ১১, সাব্বির ৭৭, সৌম্য ১, মুশফিক ৯, মাহমুদউল্লাহ ২১, সাকিব ৭, মিরাজ ১৯*, রুবেল ০, মুস্তাফিজ ০*; উনাদকাট ২/৩৩, সুন্দর ১/২০, চেহেল ৩/১৮, ঠাকুর ০/৪৫, শঙ্কর ০/৪৮)

শ্রীলঙ্কার বিপক্ষে প্রাথমিক পর্বের শেষ ম্যাচে খেলা দলটির ওপর আস্থা রেখেছে বাংলাদেশ। ফাইনালে খেলছে একই একাদশ নিয়ে। সাকিব আল হাসানের সঙ্গে স্পিন আক্রমণে আছেন মেহেদী হাসান মিরাজ ও নাজমুল ইসলাম অপু। পেস আক্রমণে রুবেল হোসেনের সঙ্গী মুস্তাফিজুর রহমান।

বাংলাদেশ দল: সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, নাজমুল ইসলাম অপু, মেহেদী হাসান মিরাজ।

পঞ্চমবারের মতো কোনো টুর্নামেন্টের ফাইনালে খেলছে বাংলাদেশ। আগের চারবারই শিরোপা নির্ধারণী ম্যাচে হারা দলটি উন্মুখ প্রথমবারের মতো শিরোপা ঘরে নিতে।

দুইবার শ্রীলঙ্কার কাছে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে হারের তেতো স্মৃতি আছে বাংলাদেশের। পাকিস্তানের কাছে একবার হেরেছে এশিয়া কাপের ফাইনালে।

ভারতের বিপক্ষে দ্বিতীয়বারের মতো কোনো টুর্নামেন্টের ফাইনালে খেলছে বাংলাদেশ। ২০১৬ সালে দেশের মাটিতে এশিয়া কাপ টি-টোয়েন্টির সেই শিরোপা নির্ধারণী ম্যাচে হেরেছিল তারা।

এবারের টুর্নামেন্টের দুই ম্যাচসহ ভারতের বিপক্ষে খেলা সাত টি-টোয়েন্টি খেলে সবকটিতে হেরেছে বাংলাদেশ। এক সঙ্গে দুই লক্ষ্য পূরণের হাতছানি সাকিব আল হাসানদের সামনে। প্রথমবারের মতো ভারতের বিপক্ষে জয়, সঙ্গে প্রথম শিরোপা।

স্পোর্টস ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে