জহির সিকদার,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।। অতিরিক্ত দামে ভোজ্য তেল বিক্রি করার দায়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলার সহকারী পরিচালক অভিযান চালিয়ে তাদেরকে উক্ত জরিমানা করেন।
সূত্রে জানা গেছে, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোহাম্মদ মেহেদী হাসানের নেতৃত্বে বুধবার দুপুরে পৌরশহরের সড়ক বাজারে অভিযান চালায়। এসময় তেলের বোতলের মূল্য ঘষামাজা করে অতিরিক্ত মূল্যে তেল বিক্রি করায় এবং মূল্য তালিকা প্রদর্শন করতে না পারার কারণে ঐ তিন ব্যবসায়ীকে বিভিন্ন অঙ্কে সাড়ে ৪ হাজার টাকা জরিমানা করেন।
এ বিষয়ে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান বলেন, নিয়মিত বাজার তদারকির জন্য এই অভিযান। এসময় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ














