কুমিল্লায় র‍্যাবের সাথে গোলাগুলিতে সাংবাদিক মহিউদ্দিন হত্যা মামলার প্রধান আসামি রাজু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন র‍্যাবের এক সদস্য। শনিবার রাত ২ টার দিকে, সদর উপজেলার গোলাবাড়িতে এলাকায় এ ঘটনা ঘটে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ এর একটি দল গোলাবাড়ি সীমান্ত এলাকায় অভিযান চালায়। এসময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে, তাদের উদ্দেশ্যে গুলি ছোঁড়ে পলাতক আসামি রাজু। র‍্যাবও আত্মরক্ষায় পাল্টা গুলি ছুঁড়লে, রাজু গুলিবিদ্ধ হন।পরে আহত অবস্থায় রাজুকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রাজুর বিরুদ্ধে অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার নিহত সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈমের মা নাজমা আক্তার বাদী হয়ে রাজুকে প্রধান আসামি করে ৯ জনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।উল্লেখ্য, গত ১৩ এপ্রিল রাতে জেলার বুড়িচং উপজেলার হায়দ্রাবাদ এলাকায় সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈমকে একদল সন্ত্রাসী গুলি করে হত্যা করে। এ মামলায় আরো ৩ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ইন্ডিপেনডেন্ট টিভি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে