ইউক্রেন ইস্যুতে এবার মুখ খুলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার(২২’শে ফেব্র“য়ারি) এক রেডিও অনুষ্ঠানের অতিথি ছিলেন তিনি। সেখানে ইউক্রেনে সেনা পাঠানোর নির্দেশ দেয়ায় রুশ প্রেসিডেন্ট পুতিনকে ‘জিনিয়াস’ (প্রতিভাবান) আখ্যা দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে বর্তমানে রিপাবলিকান দল ক্ষমতায় থাকলে ইউক্রেন ইস্যুতে এমন সংকট হতো না বলেও দাবি করেন তিনি।

ট্রাম্প বলেন, ‘গতকাল যেখানে ছিলাম সেখানে একটি টিভি স্ক্রিন ছিল আর আমি বলেছিলাম, এটাকেই বলে প্রতিভা’। তিনি বলেন, পুতিন ইউক্রেনের বড় একটি অংশ নিয়ে ঘোষণা দিয়েছেন। পুতিন এটাকে স্বাধীন ঘোষণা করেছেন। ওহ, এটা অসাধারণ। সেকারণে পুতিন এখন বলছেন, ‘এটা স্বাধীন-ইউক্রেনের একটা বড় বড় অংশ।’

পুতিনকে তিনি বেশ ভালোভাবে চেনেন এবং ইউক্রেন নিয়ে তার নেয়া প্রতিটি পদক্ষেপ বেশ বুদ্ধিদীপ্ত, এমনটাই দাবি করেন ট্রাম্প। এ ছাড়া তার বক্তব্যে পুতিন সম্পর্কে মূল্যায়ন করতে গিয়ে তিনি বলেন, ‘জিনিয়াস’, ‘অসাধারণ’, ‘খুবই বুদ্ধিমান।’ নিজ দেশের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের পদক্ষেপের সমালোচনাও করেন ট্রাম্প।

আন্তর্জাতিক নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে