মালয়েশিয়ায় বাংলাদেশের সাবেক হাইকমিশনার এম খায়রুজ্জামানকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। বাংলাদেশ সরকারের অনুরোধে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী হামজা জয়নুদ্দিন। বুধবার(৯’ই ফেব্রুয়ারি) তাকে গ্রেফতারের পর আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানান। এক দশকেরও বেশি সময় ধরে মালয়েশিয়ায় শরণার্থী হিসেবে বসবাস করে আসছিলেন বাংলাদেশের সাবেক এই হাইকমিশনার।
এদিকে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, মালয়েশিয়ায় গ্রেফতার বাংলাদেশের সাবেক হাইকমিশনার এম খায়রুজ্জামানকে দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে। শাহরিয়ার আলম জানান, তাকে গ্রেফতারের বিষয়ে মালয়েশিয়া সরকার চিঠি দিয়ে জানিয়েছে। মালয়েশিয়া সরকার খায়রুজ্জামানকে ইমিগ্রেশন আইনের আওতায় গ্রেফতার করেছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























