সিলেটে অধ্যাপক জাফর ইকবালের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। বিকেল সাড়ে পাঁচটার দিকে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। তবে জাফর ইকবালের অবস্থা আশংকামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয় ক্যম্পাসের মুক্তমঞ্চে আয়োজিত এক অনুষ্ঠানে দর্শক সারিতে ছিলেন জাফর ইকবাল। তার সাথে তিন পুলিশ সদস্যও পাহারায় ছিলেন। এক দৃর্বৃত্ত আকস্মিকভাবে জাফর ইকবালের মাথায় পেছন থেকে ছুরিকাঘাত করে পালানোর চেষ্টা করে। এই সময় পুলিশ এবং ছাত্র-শিক্ষকরা ওই দৃবৃত্তকে আটক করতে সক্ষম হয়। হামলাকারীর পরিচয় জানা যায়নি।

ঘটনার পরপরই জাফর ইকবালকে দ্রুত নেয়া হয় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে তার অস্ত্রোপচার চলছে এখন। হামলার প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে