করোনাভাইরাসের বিস্তার রোধে অর্ধেক জনবল নিয়ে আজ সোমবার থেকে অফিস চালানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, ২৪’শে জানুয়ারি থেকে ৬’ই ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি, বেসরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত সব অফিস অর্ধেক জনবল নিয়ে স্বাস্থ্যবিধি মেনে পরিচালনা করবে। অন্যান্য কর্মকর্তা-কর্মচারী নিজ কর্মস্থলে অবস্থান করবেন। দাফতরিক কার্যক্রম ভার্চুয়ালি (ই-নথি, ই-টেন্ডারিং, ই-মেইল, এসএমএস, হোয়াটসঅ্যাপসহ অন্যান্য মাধ্যম) সম্পন্ন করবেন। আদালতের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করবেন সুপ্রিম কোর্ট। ব্যাংক বিমা, আর্থিক প্রতিষ্ঠানের বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে বলে আদেশে বলা হয়েছে।

করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণের মধ্যে সরকারি-বেসরকারি অফিসে অর্ধেকের বেশি জনবল কাজ করতে পারবে না। সশরীরে অর্ধেক কর্মকর্তা-কর্মচারী কাজ করবেন আর বাকিরা বাসায় বসে অনলাইনের মাধ্যমে কাজ করবেন। রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আগামীকাল সোমবার (২৪ জানুয়ারি) থেকে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত অর্ধেক জনবল নিয়ে চলবে অফিস। এতে বলা হয়, করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের পরিস্থিতি বিবেচনায় আগের সিদ্ধান্তের ধারাবাহিকতায় আগামী ২৪’শে জানুয়ারি থেকে ৬’ই ফেব্রুয়ারি পর্যন্ত নতুন তিনটি শর্ত সংযুক্ত করে সার্বিক কার্যাবলি/চলাচলে বিধি-নিষেধ আরোপ করা হলো।

১. সব সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত/বেসরকারি অফিসসমূহ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক অর্ধেক সংখ্যক কর্মকর্তা/কর্মচারী নিয়ে পরিচালনা করতে হবে। অন্যান্য কর্মকর্তা/কর্মচারীরা নিজ কর্মস্থলে অবস্থান করবেন এবং দাপ্তরিক কার্যক্রম ভার্চুয়ালি (ই-নথি, ই-টেন্ডারিং, ই-মেইল, এসএমএস, হোয়াটসঅ্যাপসহ অন্যান্য মাধ্যম) সম্পন্ন করবেন।

২. বাংলাদেশ সুপ্রিম কোর্ট আদালতসমূহের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে।

৩. ব্যাংক/বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।

করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় গত ১৩ জানুয়ারি থেকে ১১টি বিধি-নিষেধ দিয়েছে সরকার। এরপরও ঊর্ধ্বমুখী সংক্রমণে প্রভাব না পড়ায় গত শুক্রবার (২১ জানুয়ারি) থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়াসহ নতুন করে ৬টি নির্দেশেনা দেয়া হয়। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ১৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১০ হাজার ৯০৬ জন। শনাক্তের হার ৩১ দশমিক ২৯ শতাংশ। করোনায় এ পর্যন্ত দেশে ২৮ হাজার ২২৩ জনের মৃত্যু হয়েছে। শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৮৫ হাজার ১৩৬ জনে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে