বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: বড়লেখায় শনিবার(১১’ই ডিসেম্বর) রাত ৯টায় দীর্ঘদিনের শত্রুতার জেরে ঠিকাদার সামাদ আব্দুস ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। ভুক্তভোগীর দাবি, স্থানীয় ব্যবসায়ী ফারুক উদ্দিনের নেতৃত্বে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে।

সূত্র মতে, সামাদ আব্দুস ও ফারুক উদ্দিন একই এলাকার বাসিন্দা ও ব্যবসায়ী। ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতা থেকেই তাদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। সময়ের সাথে সাথে এই প্রতিযোগিতা ব্যক্তিগত শত্রুতায় রূপ নেয়। সামাদ অভিযোগ করেন, তার ব্যবসায়িক সফলতা সহ্য করতে না পেরে ফারুক উদ্দিন নানা সময় ষড়যন্ত্রে লিপ্ত হন। এর আগেও, ২০১৯ সালে তার ওপর একবার হামলা হয়েছিল বলে জানান তিনি।

সামাদ জানান, “ফারুক উদ্দিন আমার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা ষড়যন্ত্র করে আসছে। ব্যবসায় সুষ্ঠু প্রতিযোগিতা না করে সে হামলা ও ভয়ভীতি প্রদর্শনের পথ বেছে নিয়েছে। গত কয়েক বছরে একাধিকবার আমি স্থানীয় চেয়ারম্যান ও থানায় অভিযোগ জানিয়েছি। কিন্তু প্রতিকার মেলেনি। কারণ ফারুক উদ্দিনের প্রভাবশালী মহল ও অর্থবলের সাহায্যে প্রতিবারই বিষয়টি ম্যানেজ করে নেয়।”

এ ঘটনায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এলাকাবাসীর একাংশ মনে করেন, বিষয়টি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন, যাতে ভবিষ্যতে কেউ আইন নিজের হাতে তুলে না নেয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে