রাজশাহীতে আলোচিত ছাত্রলীগ নেতা ও শিক্ষানবিশ আইনজীবী শাহিন শাহ হত্যা মামলায় ৯ জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। এছাড়া আরও ২২ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।
দুপুরে রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক ওএইচএম ইলিয়াস হোসেন রায় ঘোষণা করেন। ১২ বারের মতো পেছানোর পর রাজশাহীর চাঞ্চল্যকর এই মামলার রায় ঘোষণা করা হলো।আদালত সূত্রে জানা গেছে, গত বছরের ১১ নভেম্বর আদালতে এ মামলায় উভয়পক্ষের যুক্তিতর্ক শেষ হয়। এরপর গত বছরের ১০ ডিসেম্বর মামলার রায় ঘোষণার দিন ছিল। সেদিন ১২তম বারের মতো রায় ঘোষণার দিন পেছানো হয়।
নিহত শাহিন শাহ রাজশাহী সিটি করপোরেশনের প্যানেল মেয়র-২ ও এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রজব আলীর ছোট ভাই। ২০১৩ সালের ২৮ আগস্ট দুপুরে প্রতিপক্ষের হামলায় নিহত হন শাহিন শাহ। শিক্ষানবিশ আইনজীবী শাহিন শাহ রাজশাহী কোর্ট কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
তথ্যঃ ইন্ডিপেনডেন্ট














