একটি বারে স্বল্প পোশাকে নেচে গেয়ে মাত করেছেন বলিউড সেনসেশন সানি লিওন। সঙ্গে ছিলেন বলিউড অভিনেতা তানুজ ভিরওয়ানি। ‘ওয়ান নাইট স্ট্যান্ড’ সিনেমার গানে তারা ক্যামেরায় ধরা পড়েছেন। সিনেমাটির টিজার প্রকাশের পর থেকে সবার আলোচনায় সিনেমাটি। এ সিনেমায় সানির উত্তাপ ছড়ানো ‘দো পেগ মার’ শিরোনামের একটি গান।
চিরচেনা সানিকেই দেখা গেছে ‘দো পেগ মার’ গানে। ‘দো পেগ মার’ গানটির কথা লিখেছেন কুমার এবং কণ্ঠ দিয়েছেন নেহা কাক্কর।
ইউটিউবে প্রকাশের পর থেকেই দর্শকের মাঝে সাড়া ফেলেছে গানটি।
ওয়ান নাইট স্ট্যান্ড সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন ভবানি আয়ার এবং পরিচালনা করছেন জেসমিন ডিসুজা। আগামী ২২ এপ্রিল মুক্তি পাবে সিনেমাটি।














