Author: bdtimesnews
শহিদুল ইসলাম দইচ, যশোর প্রতিনিধি।। হ্যাকিংয়ের মাধ্যমে ব্যাংক হিসাব থেকে ৭ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে এক চীনা নাগরিকসহ দুই জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। আজ বিকেলে যশোর শহরের আরএন রোড এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো প্রতারক চক্রের হোতা চীনা নাগরিক চান শিন ও তার সহযোগী যশোর শহরের শংকরপুর এলাকার আফজাল হোসেনের ছেলে ইমরান। যশোর কোতোয়ালি থানার ওসি মাসুম খান জানান, ব্যবসায়িক লেনদেনের কারণে আরএন রোডের হার্ডওয়্যার ব্যবসায়ী মিঠু মজুমদারের সাথে ইমরান ও তাঁর সঙ্গী চীনা নাগরিক চান শিনের পরিচয়। দীর্ঘদিন ধরে মিঠুর দোকান থেকে মালামাল কেনায় তাদের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে। গত সোমবার (১৭…
শহিদুল ইসলাম দইচ, যশোর প্রতিনিধিঃ পরীক্ষার ফলাফল পছন্দ না হওয়ায় যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে উত্তরপত্র পুনঃনিরীক্ষার জন্য ৭৪ হাজার ৭১৭টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে ইংরেজি বিষয়ে এবং সবচেয়ে কম আবেদন জমা পড়েছে খ্রিষ্টধর্ম বিষয়ে। বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, এবারই প্রথম আবেদনকারীদের খাতা পুনঃনিরীক্ষণ করা হবে। এরআগে শুধুমাত্র প্রাপ্ত নম্বর যোগ করে দেখা হতো। যশোর শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এ বছর অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় বোর্ডের অধীনে মোট ১ লাখ ৩২ হাজার ৯৪০ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৮৮ হাজার ৯৭ জন এবং গড় পাসের হার ৬৬.২৭ শতাংশ। প্রকাশিত এই ফলাফল…
রাজবাড়ীতে মেয়াদোত্তীর্ণ শিশু পণ্য সহ বিভিন্ন ধরনে খাদ্যপণ্য ও প্রসাধনী সামগ্রী বিক্রি ও সংরক্ষনের দায়ে আইয়ুব হিলটপ সুপার মার্কেট নামে একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে প্রতিষ্টানের ফ্লোর ম্যানেজার অলিউর রহমানকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৬ আগস্ট) বিকেলে বাবুল মিয়া নামে এক ক্রেতার অভিযোগের ভিত্তিতে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পায়রা চৌধুরীর নেতৃত্বে আইয়ুব হিলটপ সুপার মার্কেটে অভিযান পরিচালনা করে এ দণ্ড দেওয়া হয়। একই সাথে বিভিন্ন খাদ্য পণ্য প্রসাধনী ও কোমল পানীয় সহ আনুমানিক ১৫ লক্ষ টাকার পণ্য জব্দ ও ধ্বংস করা হয়। অভিযানে সহযোগিতা করেন, জেলা সেনিটারি…
নতুন বছরের কাউন্টডাউনের মাধ্যমে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানাবেন ৩০টির বেশি দেশের অধিকারকর্মীরা
ইংরেজি নতুন বছরের শুরু হচ্ছে আজ রোববার (৩১ ডিসেম্বর) মাঝরাতের পর। চলছে রাত ১২টা ১ মিনিটের ক্ষণ গণনা (কাউন্টডাউন)। দেশে দেশে যখন নতুন বছরকে বরণ করার নানান আয়োজন চলছে, তারমধ্যে ফিলিস্তিনিদের দুর্দশার কথা আবারো স্মরণ করিয়ে দিয়েছেন ফিলিস্তিনের পক্ষে প্রচারকারীরা। বিভিন্ন দেশের মানুষের প্রতি তাঁরা নতুন বছরের কাউন্টডাউনকে গাজায় যুদ্ধবিরতি কার্যকরের কাউন্টডাউনে রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈশ্বিক এক প্রচারাভিযানে। ‘কাউন্টডাউনটুসিজফায়ার’ নামে এই প্রচারণা চালানো হচ্ছে। এটি লন্ডন-ভিত্তিক ফিলিস্তিনপন্থীদেরও জোট। এক বিবৃতিতে ‘কাউন্টডাউনটুসিজফায়ার’ বলেছে, ‘ইংরেজি নতুন বছরের আগের রাত বিশ্বব্যাপী এক উদযাপনের মুহূর্ত। উজ্জ্বল ভবিষ্যতের জন্য নতুন শপথ নেওয়ারও সুযোগ এনে দেয়। (গাজায়) যখন ১০ হাজারের বেশি শিশুসহ প্রায় ৩০ হাজার…
২০২৫-২৬ অর্থবছরে অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য আমদানিতে রেকর্ড ১০ দশমিক ৬৩ বিলিয়ন ডলার ব্যয় করেছে বাংলাদেশ। এ অর্থ দেশের মোট ৭৫ দশমিক ২৪ বিলিয়ন ডলারের পণ্য আমদানি ব্যয়ের ১৪ শতাংশেরও বেশি। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্যে এ চিত্র উঠে এসেছে। গত অর্থবছরে জ্বালানি তেল আমদানিতে ব্যয় হয়েছিল ৫ দশমিক ১৪ বিলিয়ন ডলার। এক বছরের ব্যবধানে এ ব্যয় বেড়েছে ১০৭ শতাংশ, অর্থাৎ দ্বিগুণেরও বেশি। ২০২৪-২৫ অর্থবছরে দেশের মোট পণ্য আমদানি ব্যয় ছিল ৬৮ দশমিক ৩৫ বিলিয়ন ডলার। ১০ দশমিক ১ শতাংশ বেড়ে চলতি অর্থবছরে তা দাঁড়িয়েছে ৭৫ দশমিক ২৪ বিলিয়ন ডলারে। অর্থাৎ মোট আমদানি ব্যয়ের প্রতি ৭ ডলারের মধ্যে প্রায়…
বিদেশি মালিকানাধীন ব্যাংকগুলোর মিউচুয়াল ফান্ডের কাস্টডিয়ান হিসেবে দায়িত্ব পালনে দীর্ঘদিনের একটি নিয়মগত জটিলতা দূর করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এখন স্থানীয় পরিচালনা পর্ষদ না থাকা এসব ব্যাংকের ম্যানেজমেন্ট কমিটি বা মনোনীত কর্তৃপক্ষ মিউচুয়াল ফান্ডের ব্যাংক ও সিকিউরিটিজ হিসাবের স্বাক্ষরকারী মনোনয়ন দিতে পারবে। বিএসইসি (মিউচুয়াল ফান্ড) বিধিমালা, ২০২৫ অনুযায়ী এতদিন মিউচুয়াল ফান্ডের হিসাব পরিচালনার জন্য স্বাক্ষরকারী মনোনয়নের ক্ষমতা কাস্টডিয়ানের পরিচালনা পর্ষদের ওপর ন্যস্ত ছিল। তবে বাংলাদেশে কার্যরত অনেক বিদেশি মালিকানাধীন ব্যাংকের স্থানীয় কোনো পরিচালনা পর্ষদ নেই। ফলে বিধিমালার এই শর্ত বাস্তবায়নে জটিলতা তৈরি হচ্ছিল। বহুজাতিক কাঠামোর কারণে এসব ব্যাংকের বাংলাদেশ কার্যক্রম সাধারণত ‘ম্যানেজমেন্ট কমিটি’ অথবা নির্ধারিত ‘নমিনেটেড পারসন’-এর মাধ্যমে…
আহসান হাবিব, পঞ্চগড় প্রতিনিধি।। বিজিবির উত্তর পশ্চিম রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এএসএম নাসের বলেছেন, সীমান্তে বিজিবি কার্যকর নজরদারি, মানব পাচার, মাদক পাচার, চোরাচালান প্রতিরোধে এবং সীমান্তে বিজিবি অত্যন্ত সতর্কতার কাছে কাজ করে যাচ্ছে। সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বদা সজাগ থেকে কাজ করে যাচ্ছে। তিনি বৃহস্পতিবার সকাল ১০ টায় পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের মাধুপাড়া বিজিবি বিওপির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসময় তিনি বলেন, নীলফামারী ৫৬ বিজিবির টোকাপাড়া ও ঘাগড়া বিওপির মধ্যে ২২ কিলোমিটার সীমান্তের মাঝে এই বিওপি উদ্বোধন হলো। আমরা আশা করি সব ধরনের চোরাচালান রোধ এই বিজিবি ক্যাম্প কার্যকরি ভূমিকা পালন করবে। আমি বিশ্বাস করি এই বিওপি…
শহিদুল ইসলাম দইচ, যশোর প্রতিনিধি।। যশোর শিশু হাসপাতালকে বৃহত্তর পরিসরে চালু করার ঘোষণা দিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাধ্যমে আমার প্রয়াত পিতা তরিকুল ইসলাম এই হাসপাতাল টি শুরু করেছিলেন। কিন্তু হাসপাতাল টি দীর্ঘদিন ভগ্নদশায় পড়ে আছে। ইতিমধ্যে যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণ কাজ শুরু করেছি। একই সাথে যশোর করোনি কেয়ার ইউনিটের পূর্ণাঙ্গ রূপদান কার্যক্রম শুরু হয়েছে এবং অচিরেই পূর্ণাঙ্গ রূপ লাভ করবে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিয়ে এটি উদ্বোধন করবো। করোনি কেয়ার ইউনিট চালুর পর যশোর শিশু হাসপাতালকে বৃহত্তর পরিসরে চালু করার উদ্যোগ গ্রহণ করবো।…
ইয়াছির আরাফাত, প্যারিস, ফ্রান্স | ১৫ আগস্ট ২০২৬জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (এফবিজেএ) আয়োজিত ‘জুলাই ডায়লগ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে বৃহত্তর প্যারিসে। স্মৃতি সংস্কার ও ভবিষ্যৎ’ প্রতিপাদ্যে আয়োজিত এ সেমিনারে জুলাই আন্দোলনের স্মৃতি ও অর্জন, রাষ্ট্র সংস্কার, গণতান্ত্রিক ভবিষ্যৎ এবং প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা নিয়ে আলোচনা করেন বক্তারা। শুক্রবার (১৪ আগস্ট) পন্তা এলাকার একটি অভিজাত হোটেলের বলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এফবিজেএ সমন্বয়ক ও দৈনিক নয়াদিগন্তের ফ্রান্স প্রতিনিধি মোহাম্মদ মাহবুব হোসাইন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের মুখপাত্র ও ফ্রান্স টুয়েন্টিফোরের সাংবাদিক মোহাম্মদ আরিফ উল্লাহ। স্বাগত বক্তব্য দেন এফবিজেএর সহ-মুখপাত্র ও কালের কণ্ঠের ফ্রান্স প্রতিনিধি তানভীর আহমেদ তোহা। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে…
সমন্বয়কদের খাবারের ছবি প্রকাশে স্বরাষ্ট্রমন্ত্রী ও কর্মকর্তাদের নির্দেশ ছিল: ট্রাইব্যুনালে হারুনের কল রেকর্ড
ডিবি কার্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের খাবারের ছবি তোলা এবং তা গণমাধ্যমে প্রচারের সিদ্ধান্ত তৎকালীন ডিবি প্রধান হারুন অর রশীদ নিজের ইচ্ছায় নেননি; বরং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশেই তা করা হয়েছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা একটি অডিও কলের কথোপকথনের প্রতিলিপিতে তৎকালীন ডিবি প্রধানের এমন দাবি উঠে এসেছে। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার যুক্তিতর্ক উপস্থাপনের সময় প্রসিকিউশন এই কল রেকর্ডটি প্রমাণ হিসেবে জমা দেয়। খাবার পরিবেশন ও ছবি তোলার নির্দেশ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে কথোপকথনে…
অফিস কার্যালয় – ইউনিক ট্রেড সেন্টার, ৮ পান্থপথ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ।
ই-মেইল– newsroom@bdtimesnews.com, নিউজরুম(২৪x৭) – ০১৭১১০১৩৩৩৩, ০১৭০০৫২০০০০, টেলিফোন ও ফ্যাক্স +৮৮০২৫৫০৪২২৪৫
বিডি টাইম্স নিউজ | প্রকাশক – সামসে বাজেগা
সম্পাদক – নোমান রহমান
নির্বাহী সম্পাদকঃ তামজিদুল ইসলাম সুমন
ব্যবস্থপনা সম্পাদকঃ রায়হান উল্লাহ
বার্তা-সম্পাদকঃ আশরাফুল আসাদ
বার্তা-সম্পাদক -আন্তর্জাতিকঃ রুজমিলা হক