Author: NEWSROOM BD TIMES NEWS

আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে এবার বাংলাদেশের ঐতিহ্যবাহী জামদানি শাড়িতে বাঙালি সংস্কৃতি ও তাঁতশিল্পের গল্প তুলে ধরেছেন মিস গ্র্যান্ড বাংলাদেশ অনন্যা ফাতিমা। লাল শাড়ি, ঘোমটা ও নথের সাজে বাঙালি কনের আবহের পাশাপাশি পোশাকের অনুষঙ্গে উঠে এসেছে দেশীয় কারিগরদের শ্রম ও শিল্প। ব্যাংককের এমজিআই হলে বুধবার অনুষ্ঠিত হয়েছে ‘মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল ২০২৬’-এর ন্যাশনাল কস্টিউম প্রতিযোগিতা। এতে প্রায় ৮০ দেশের প্রতিযোগীর সঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক পরিচয় তুলে ধরেন অনন্যা ফাতিমা। অনন্যার জাতীয় পোশাকে ছিল বাংলাদেশের ঐতিহ্যবাহী জামদানি। লাল শাড়ি, ঘোমটা ও নথে ফুটে ওঠে বাঙালি নারীর ঐতিহ্যবাহী সাজ। পোশাকের সঙ্গে ব্যবহৃত তাঁতের বিভিন্ন অনুষঙ্গের মাধ্যমে তুলে ধরা হয়েছে জামদানি তৈরির সঙ্গে জড়িত কারিগরদের শ্রম…

Read More

ভারতের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন। বৃহস্পতিবার গোয়ায় নিজ বাসভবনে কার্ডিয়াক অ্যারেস্টের পর তার মৃত্যু হয়। জানা গেছে, পাটেকরকে তার বাড়িতে অচেতন অবস্থায় পাওয়া যায় এবং চিকিৎসার জন্য দ্রুত কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাকে ভোর ৫টা ২০ মিনিটে মৃত ঘোষণা করা হয়। প্রাথমিক বিশ্লেষণ অনুযায়ী, তিনি গুরুতর কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়েছিলেন। হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা প্রায় ৪৫ মিনিট ধরে তাকে বাঁচানোর চেষ্টা করেন, কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি। মণিপাল হাসপাতালের অনকোলজি বিভাগের প্রধান শেখর সালকার সংবাদ সংস্থা এএনআইকে বলেন, টানা ৪৫ মিনিট সিপিআর দেয়া সত্ত্বেও তাকে পুনরুজ্জীবিত করা সম্ভব হয়নি। একটি মেডিকো-লিগ্যাল কেস (এমএলসি) নথিভুক্ত করা…

Read More

তিন বছরের বিরতির পর আগামী শনিবার থেকে শুরু হচ্ছে প্রথম বিভাগ হকি লিগ। মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে আয়োজিত এবারের আসরে ১১টি ক্লাব অংশ নেবে। উদ্বোধনী ম্যাচে ব্যাচেলর্স স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। দিনের দ্বিতীয় ম্যাচে ওয়ারী ক্লাব খেলবে ঢাকা ইয়াং স্টারের বিপক্ষে। বিমান বাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধান অতিথি হিসেবে লিগের উদ্বোধন করবেন। তিন বছর আগে সর্বশেষ প্রথম বিভাগ হকি লিগ অনুষ্ঠিত হয়েছিল। এরপর প্রতিযোগিতাটি পুনরায় আয়োজনের জন্য আগের কমিটি বেশ কয়েকবার উদ্যোগ নিয়েছিল বলে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানান প্রথম বিভাগ হকি লিগ কমিটির সম্পাদক মোহাম্মদ ইউসুফ…

Read More

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের প্রধান মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, বাংলাদেশকে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করতে শুধু প্রযুক্তির ব্যবহারকারী নয়, প্রযুক্তির উদ্ভাবক ও রপ্তানিকারক হিসেবে গড়ে তুলতে হবে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এই সদস্য রপ্তানি বহুমুখীকরণ, তথ্যপ্রযুক্তির বিকাশ, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং দেশীয় উদ্যোক্তাদের বিশ্ববাজারে সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। ইসমাইল জবিউল্লাহ বলেন, তৈরি পোশাক ও রেমিট্যান্সের পাশাপাশি উচ্চমূল্যের প্রযুক্তি ও সেবা খাতকে বৈদেশিক মুদ্রা অর্জনের বড় উৎস হিসেবে গড়ে তুলতে হবে। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাম্বাসেডর ফেরদৌস শাহরিয়ার অডিটোরিয়ামে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিট ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এআই অ্যান্ড ইনোভেশন…

Read More

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ স্বীকৃতি ও মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি মুক্তিযুদ্ধের ঐতিহ্য ও গৌরব সমুন্নত রাখারও আহ্বান জানান। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বঙ্গভবনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীরের নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, ‘দেশের জন্য মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও অবদান জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তাঁদের সম্মান ও মর্যাদা অক্ষুণ্ন রাখা এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ তালিকা প্রণয়ন ও স্বীকৃতি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও উপস্থাপনের ক্ষেত্রে সবাইকে দায়িত্বশীল ও সতর্ক থাকতে…

Read More

ঢাকা, ৮ অক্টোবর, ২০২৬: প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে মুক্ত বাণিজ্য অঞ্চল (ফ্রি ট্রেড জোন) এবং রেলভিত্তিক ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) স্থাপনসহ বিভিন্ন খাতে বিনিয়োগে এগিয়ে আসার জন্য আন্তর্জাতিক লজিস্টিকস প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সচিবালয়ে ডিপি ওয়ার্ল্ডের বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান এসা কাজিমের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব একেএম নাজমুল হক এ কথা জানান। তিনি জানান, সাক্ষাৎকালে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, বন্দর ব্যবস্থাপনা ও লজিস্টিকস খাতের উন্নয়ন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনা…

Read More

বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত শর্ত পূরণে ব্যর্থতার অভিযোগ তুলে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের অবিলম্বে অবসায়ন, আমানত ফেরতের পদ্ধতি ও নির্দিষ্ট সময়সূচি প্রকাশসহ তিন দফা দাবি জানিয়েছে বঞ্চিত আমানতকারী ঐক্য পরিষদ। রোববার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শতাধিক আমানতকারী এসব দাবি জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের ২৮ জুনের চিঠিতে প্রতিষ্ঠানটির আর্থিক অবস্থার বিষয়ে গুরুতর মূল্যায়ন তুলে ধরা হয়েছে। চিঠিতে প্রতিষ্ঠানটি অকার্যকর হয়ে পড়েছে এবং কার্যকর হওয়ার সম্ভাবনাও খুব কম বলে উল্লেখ করা হয়। একই সঙ্গে আটটি সংশোধনমূলক শর্ত পূরণের জন্য প্রতিষ্ঠানটিকে তিন মাস সময় দেওয়া হয়। শর্তগুলোর মধ্যে ছিল পরিচালনা পর্ষদ ও স্পন্সরদের মাধ্যমে ১০০ কোটি…

Read More

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধিত অনলাইন গণমাধ্যম মালিকদের সংগঠন ‘অনলাইন নিউজপোর্টাল অ্যাসোসিয়েশন, বাংলাদেশ’ (ওনাব)-এর সভাপতি নির্বাচিত হয়েছেন মোস্তফা কামাল মজুমদার এবং নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সৈয়দ নুরুল হুদা রনো। শনিবার (৩ অক্টোবর ২০২৬) সকালে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত ওনাবের দ্বিবার্ষিক সাধারণ সভায় সংগঠনের আগের অ্যাডহক কমিটি ভেঙে দিয়ে নতুন এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত নতুন কমিটির অন্য পদে নির্বাচিত প্রতিনিধিরা হলেন— সিনিয়র সহসভাপতি আলিমুজ্জামান হারুন, সহসভাপতি লতিফুল বারী হামিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল কবির আসিফ, যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সজীব এবং কোষাধ্যক্ষ অয়ন আহমেদ। এছাড়া সাধারণ সদস্য হিসেবে কমিটিতে যুক্ত হয়েছেন শাহীন চৌধুরী, তৌহিদুল ইসলাম মিন্টু,…

Read More

সেনাবাহিনীর সাবেক মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। আজ শুক্রবার বিকেলে রাজধানীর ক্যান্টনমেন্টের ডিওএইচএসের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আখতারুজ্জামানকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলির সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা প্রদান এবং দায়িত্বরত এক নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে গতকাল বৃহস্পতিবার রাতে মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছিল। আজ ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে প্রথমে ডিবি কার্যালয়ে আনা হয়। পরে তাঁকে বিমানবন্দর থানায় পাঠানো হয়েছে। মামলায় মেজর (অব.) আখতারুজ্জামানের…

Read More

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য জানিয়েছেন। এক শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। মির্জা ফখরুল ইসলাম বলেন, দেশের অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার বিকাশে তৌফিক ইমরোজ খালিদী ছিলেন একজন পথিকৃৎ। তার মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ, সজ্জন ও বরেণ্য গণমাধ্যম ব্যক্তিত্বকে হারাল। সাংবাদিকতা ও গণমাধ্যমে তার অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। রাষ্ট্রপতি বিশিষ্ট এই সাংবাদিকের সঙ্গে তাঁর ব্যক্তিগত স্মৃতির কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন,…

Read More