Author: NEWSROOM BD TIMES NEWS

আবু সাঈদ, জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে সার পাচারকালে ১৫ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বকশীগঞ্জ পৌর শহরের উত্তর বাজার এলাকায় আল রেজা হাসপাতালের সামনে অটোরিকশায় থাকা এসব সার জব্দ করেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। জানা গেছে, অটোরিকশায় করে ১৫ বস্তা ইউরিয়া সার বকশীগঞ্জ শহর পেরিয়ে নেওয়ার পথে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা অটোরিকশাটি থামান। এ সময় তিনি অটোরিকশায় থাকা ১৫ বস্তা সার অবৈধভাবে নেওয়া হচ্ছে নিশ্চিত হয়ে সেগুলো জব্দ করেন। পরে জব্দ করা সার উপজেলা কৃষি…

Read More

বিচারে মুখোমুখি করার জন্য বিদেশে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সব অভিযুক্তকে দেশে ফেরত চায় সরকার। মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা জানান তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। তথ্যমন্ত্রী বলেন, “শুধু শেখ হাসিনা নন, যাদের বিরুদ্ধে মামলা রয়েছে এবং যারা বিদেশে অবস্থান করছেন, আমরা তাদের সবাইকে বিচারের স্বার্থে দেশে ফেরত চাই।” শেখ হাসিনা বর্তমানে ভারতে আছেন উল্লেখ করে তিনি জানান, তাকে ফেরত আনার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় শর্ত ও অনুরোধ ভারতের কাছে দেওয়া হয়েছে। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস-এর একটি প্রতিবেদনের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, শেখ হাসিনাকে ফেরত…

Read More

আশরাফুল আসাদঃ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। এ পদে বাংলাদেশের পক্ষে প্রার্থী ছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার রাতে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদকক্ষে অনুষ্ঠিত নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করা হয়। সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিসকে হারিয়ে এই পদে এক বছরের জন্য নির্বাচিত হয়েছেন তিনি। জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের প্রত্যক্ষ ভোটে ড. খলিলুর রহমান ৯৯ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী পেয়েছে ৯১ ভোট। এই বিজয় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতি জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহের আস্থা, গ্রহণযোগ্যতা এবং ক্রমবর্ধমান কূটনৈতিক প্রভাবের সুস্পষ্ট প্রতিফলন ঘটেছে। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম…

Read More