Author: NEWSROOM BD TIMES NEWS

হৃদয় খান, বিনোদন ডেস্ক।। দেশীয় ঐতিহ্য, নান্দনিক রুচি ও আধুনিকতার সমন্বয়ে ফ্যাশন জগতে নিজের অবস্থান তৈরি করেছেন গোলাম মর্তুজা আলী অর্ণব। পেশায় আইন অঙ্গন থেকে এলেও ভালোবাসা ও আগ্রহের জায়গা থেকে বেছে নিয়েছেন ফ্যাশন ডিজাইনিং ও কোরিওগ্রাফিকে। বিগত দশ বছর ধরে বাংলাদেশ ও ভারতে সুনাম ও সম্মানের সঙ্গে কাজ করে যাচ্ছেন তিনি। ফ্যাশনের প্রতি গভীর অনুরাগ, সৃজনশীলতা এবং দেশীয় বস্ত্রশিল্পের প্রতি ভালোবাসা তাঁকে প্রতিনিয়ত নতুনভাবে কাজ করার অনুপ্রেরণা জোগায়। অর্ণব জানান, আইন পেশার সঙ্গে যুক্ত থাকলেও ফ্যাশন ও গ্ল্যামার জগতের প্রতি তাঁর আগ্রহ ছিল বরাবরই। সেই আগ্রহ থেকেই কলকাতার আই.এন.আই.এফ.ডি. থেকে ফ্যাশন ডিজাইনিংয়ে ডিপ্লোমা সম্পন্ন করেন। পাশাপাশি দেশের একটি বেসরকারি…

Read More

বাংলাদেশের আকাশে পবিত্র জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সোমবার (১২ অক্টোবর) রবিউস সানি মাস ৩০ দিন পূর্ণ হবে। আর মঙ্গলবার (১৩ অক্টোবর) থেকে পবিত্র জমাদিউল আউয়াল মাস গণনা শুরু হবে। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) এ এইচ এম কামরুজ্জামান। ইসলামী ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় চাঁদ দেখা কমিটি ১৪৪৮ হিজরি সনের পবিত্র জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখার বিষয়ে বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়,…

Read More

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো পুরোপুরি প্রস্তুত নয়। তাই স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও সুষ্ঠু করা নিয়ে সংশয় রয়েছে বলে মনে করে সংসদীয় কমিটি। এ কারণে বাহিনীকে প্রস্তুতির সময় দিয়ে নির্বাচনের তফশিল ঘোষণা করার সুপারিশ করেছে কমিটি। একই সঙ্গে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সময় দেশি-বিদেশি অর্থায়নে নেওয়া অপ্রয়োজনীয় প্রকল্পগুলোর অনিয়ম ও দুর্নীতি তদন্তের সুপারিশ করা হয়েছে। পাশাপাশি অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দিয়ে জনস্বার্থে প্রকল্প বাস্তবায়নের তাগিদ দিয়েছে কমিটি। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়। জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি কে এম সেলিম রেজা হাবিব। বৈঠক শেষে তিনি জানান, সরকারি ও…

Read More

গ্যাসের সংকট ও রান্নাঘরের দূষণ কমাতে বর্তমান সময়ে অন্য চুলার তুলনায় ইন্ডাকশন কুকার সবার মূল পছন্দ হয়ে উঠেছে। তবে চুলায় রান্না দেরি হওয়া, পাতিল তাপ না পাওয়া, কিংবা বিভিন্ন এরর দেখানোর মতো সমস্যায় ভোগেননি এমন ব্যবহারকারী খুঁজে পাওয়া মুশকিল। সঠিক কিছু পদক্ষেপ ও সচেতনতা থাকলে এই সমস্যাগুলো সহজেই সমাধান করা সম্ভব। ইন্ডাকশন কুকার সমস্যা ও ধীর গতি হওয়ার কারণ ইন্ডাকশন কুকার খেয়াল না করলে অন্য চুলার চেয়ে কম তাপ সৃষ্টি করে বা সময় বেশি নেয়। এর পেছনে কিছু মূল কারণ কাজ করে: ইনকম্প্যাটিবল কুকওয়্যার: সব ধরনের হাঁড়ি-পাতিল ইন্ডাকশন কুকারে ব্যবহার করা যায় না। ম্যাগনেটিক বেস (Magnetic base) না থাকলে হিট…

Read More

আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে এবার বাংলাদেশের ঐতিহ্যবাহী জামদানি শাড়িতে বাঙালি সংস্কৃতি ও তাঁতশিল্পের গল্প তুলে ধরেছেন মিস গ্র্যান্ড বাংলাদেশ অনন্যা ফাতিমা। লাল শাড়ি, ঘোমটা ও নথের সাজে বাঙালি কনের আবহের পাশাপাশি পোশাকের অনুষঙ্গে উঠে এসেছে দেশীয় কারিগরদের শ্রম ও শিল্প। ব্যাংককের এমজিআই হলে বুধবার অনুষ্ঠিত হয়েছে ‘মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল ২০২৬’-এর ন্যাশনাল কস্টিউম প্রতিযোগিতা। এতে প্রায় ৮০ দেশের প্রতিযোগীর সঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক পরিচয় তুলে ধরেন অনন্যা ফাতিমা। অনন্যার জাতীয় পোশাকে ছিল বাংলাদেশের ঐতিহ্যবাহী জামদানি। লাল শাড়ি, ঘোমটা ও নথে ফুটে ওঠে বাঙালি নারীর ঐতিহ্যবাহী সাজ। পোশাকের সঙ্গে ব্যবহৃত তাঁতের বিভিন্ন অনুষঙ্গের মাধ্যমে তুলে ধরা হয়েছে জামদানি তৈরির সঙ্গে জড়িত কারিগরদের শ্রম…

Read More

ভারতের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন। বৃহস্পতিবার গোয়ায় নিজ বাসভবনে কার্ডিয়াক অ্যারেস্টের পর তার মৃত্যু হয়। জানা গেছে, পাটেকরকে তার বাড়িতে অচেতন অবস্থায় পাওয়া যায় এবং চিকিৎসার জন্য দ্রুত কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাকে ভোর ৫টা ২০ মিনিটে মৃত ঘোষণা করা হয়। প্রাথমিক বিশ্লেষণ অনুযায়ী, তিনি গুরুতর কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়েছিলেন। হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা প্রায় ৪৫ মিনিট ধরে তাকে বাঁচানোর চেষ্টা করেন, কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি। মণিপাল হাসপাতালের অনকোলজি বিভাগের প্রধান শেখর সালকার সংবাদ সংস্থা এএনআইকে বলেন, টানা ৪৫ মিনিট সিপিআর দেয়া সত্ত্বেও তাকে পুনরুজ্জীবিত করা সম্ভব হয়নি। একটি মেডিকো-লিগ্যাল কেস (এমএলসি) নথিভুক্ত করা…

Read More

তিন বছরের বিরতির পর আগামী শনিবার থেকে শুরু হচ্ছে প্রথম বিভাগ হকি লিগ। মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে আয়োজিত এবারের আসরে ১১টি ক্লাব অংশ নেবে। উদ্বোধনী ম্যাচে ব্যাচেলর্স স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। দিনের দ্বিতীয় ম্যাচে ওয়ারী ক্লাব খেলবে ঢাকা ইয়াং স্টারের বিপক্ষে। বিমান বাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধান অতিথি হিসেবে লিগের উদ্বোধন করবেন। তিন বছর আগে সর্বশেষ প্রথম বিভাগ হকি লিগ অনুষ্ঠিত হয়েছিল। এরপর প্রতিযোগিতাটি পুনরায় আয়োজনের জন্য আগের কমিটি বেশ কয়েকবার উদ্যোগ নিয়েছিল বলে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানান প্রথম বিভাগ হকি লিগ কমিটির সম্পাদক মোহাম্মদ ইউসুফ…

Read More

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের প্রধান মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, বাংলাদেশকে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করতে শুধু প্রযুক্তির ব্যবহারকারী নয়, প্রযুক্তির উদ্ভাবক ও রপ্তানিকারক হিসেবে গড়ে তুলতে হবে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এই সদস্য রপ্তানি বহুমুখীকরণ, তথ্যপ্রযুক্তির বিকাশ, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং দেশীয় উদ্যোক্তাদের বিশ্ববাজারে সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। ইসমাইল জবিউল্লাহ বলেন, তৈরি পোশাক ও রেমিট্যান্সের পাশাপাশি উচ্চমূল্যের প্রযুক্তি ও সেবা খাতকে বৈদেশিক মুদ্রা অর্জনের বড় উৎস হিসেবে গড়ে তুলতে হবে। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাম্বাসেডর ফেরদৌস শাহরিয়ার অডিটোরিয়ামে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিট ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এআই অ্যান্ড ইনোভেশন…

Read More

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ স্বীকৃতি ও মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি মুক্তিযুদ্ধের ঐতিহ্য ও গৌরব সমুন্নত রাখারও আহ্বান জানান। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বঙ্গভবনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীরের নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, ‘দেশের জন্য মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও অবদান জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তাঁদের সম্মান ও মর্যাদা অক্ষুণ্ন রাখা এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ তালিকা প্রণয়ন ও স্বীকৃতি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও উপস্থাপনের ক্ষেত্রে সবাইকে দায়িত্বশীল ও সতর্ক থাকতে…

Read More

ঢাকা, ৮ অক্টোবর, ২০২৬: প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে মুক্ত বাণিজ্য অঞ্চল (ফ্রি ট্রেড জোন) এবং রেলভিত্তিক ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) স্থাপনসহ বিভিন্ন খাতে বিনিয়োগে এগিয়ে আসার জন্য আন্তর্জাতিক লজিস্টিকস প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সচিবালয়ে ডিপি ওয়ার্ল্ডের বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান এসা কাজিমের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব একেএম নাজমুল হক এ কথা জানান। তিনি জানান, সাক্ষাৎকালে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, বন্দর ব্যবস্থাপনা ও লজিস্টিকস খাতের উন্নয়ন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনা…

Read More