- ঐতিহ্য আর আধুনিকতায় অর্ণবের ফ্যাশন চিন্তাধারা
- চাঁদ দেখা যায়নি জমাদিউল আউয়ালের
- স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু করতে পুরোপুরি প্রস্তুত নয় আইনশৃঙ্খলা বাহিনী —সংসদীয় কমিটির সভাপতি
- ইন্ডাকশন কুকারে ধীর গতি ও সমস্যা? জেনে নিন সহজ সমাধান ও কেনার উপায়
- জামদানিতে বিশ্বমঞ্চে বাংলাদেশের গল্প, মিস গ্র্যান্ডে আলো ছড়াচ্ছেন অনন্যা
- বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন, শোকের ছায়া বলিউডে!
- তিন বছর বিরতির পর মাঠে ফিরছে প্রথম বিভাগ হকি লিগ
- বাংলাদেশকে উদ্ভাবক ও রপ্তানিকারক হিসেবে গড়ে তুলতে হবে : জনপ্রশাসন উপদেষ্টা
Author: NEWSROOM BD TIMES NEWS
বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত শর্ত পূরণে ব্যর্থতার অভিযোগ তুলে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের অবিলম্বে অবসায়ন, আমানত ফেরতের পদ্ধতি ও নির্দিষ্ট সময়সূচি প্রকাশসহ তিন দফা দাবি জানিয়েছে বঞ্চিত আমানতকারী ঐক্য পরিষদ। রোববার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শতাধিক আমানতকারী এসব দাবি জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের ২৮ জুনের চিঠিতে প্রতিষ্ঠানটির আর্থিক অবস্থার বিষয়ে গুরুতর মূল্যায়ন তুলে ধরা হয়েছে। চিঠিতে প্রতিষ্ঠানটি অকার্যকর হয়ে পড়েছে এবং কার্যকর হওয়ার সম্ভাবনাও খুব কম বলে উল্লেখ করা হয়। একই সঙ্গে আটটি সংশোধনমূলক শর্ত পূরণের জন্য প্রতিষ্ঠানটিকে তিন মাস সময় দেওয়া হয়। শর্তগুলোর মধ্যে ছিল পরিচালনা পর্ষদ ও স্পন্সরদের মাধ্যমে ১০০ কোটি…
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধিত অনলাইন গণমাধ্যম মালিকদের সংগঠন ‘অনলাইন নিউজপোর্টাল অ্যাসোসিয়েশন, বাংলাদেশ’ (ওনাব)-এর সভাপতি নির্বাচিত হয়েছেন মোস্তফা কামাল মজুমদার এবং নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সৈয়দ নুরুল হুদা রনো। শনিবার (৩ অক্টোবর ২০২৬) সকালে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত ওনাবের দ্বিবার্ষিক সাধারণ সভায় সংগঠনের আগের অ্যাডহক কমিটি ভেঙে দিয়ে নতুন এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত নতুন কমিটির অন্য পদে নির্বাচিত প্রতিনিধিরা হলেন— সিনিয়র সহসভাপতি আলিমুজ্জামান হারুন, সহসভাপতি লতিফুল বারী হামিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল কবির আসিফ, যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সজীব এবং কোষাধ্যক্ষ অয়ন আহমেদ। এছাড়া সাধারণ সদস্য হিসেবে কমিটিতে যুক্ত হয়েছেন শাহীন চৌধুরী, তৌহিদুল ইসলাম মিন্টু,…
সেনাবাহিনীর সাবেক মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। আজ শুক্রবার বিকেলে রাজধানীর ক্যান্টনমেন্টের ডিওএইচএসের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আখতারুজ্জামানকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলির সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা প্রদান এবং দায়িত্বরত এক নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে গতকাল বৃহস্পতিবার রাতে মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছিল। আজ ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে প্রথমে ডিবি কার্যালয়ে আনা হয়। পরে তাঁকে বিমানবন্দর থানায় পাঠানো হয়েছে। মামলায় মেজর (অব.) আখতারুজ্জামানের…
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য জানিয়েছেন। এক শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। মির্জা ফখরুল ইসলাম বলেন, দেশের অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার বিকাশে তৌফিক ইমরোজ খালিদী ছিলেন একজন পথিকৃৎ। তার মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ, সজ্জন ও বরেণ্য গণমাধ্যম ব্যক্তিত্বকে হারাল। সাংবাদিকতা ও গণমাধ্যমে তার অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। রাষ্ট্রপতি বিশিষ্ট এই সাংবাদিকের সঙ্গে তাঁর ব্যক্তিগত স্মৃতির কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন,…
অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন। লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার তাঁর মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিডিনিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে গত বৃহস্পতিবার রাতে তৌফিক ইমরোজ খালিদীকে লন্ডনের একটি হাসপাতালে নেওয়া হয়। স্থানীয় সময় শুক্রবার বেলা ২টা ২৩ মিনিটে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তৌফিক ইমরোজ খালিদীর বয়স হয়েছিল ৫৯ বছর। পরিবার জানিয়েছে, ব্যক্তিগত সফরে লন্ডনে ছিলেন তৌফিক ইমরোজ খালিদী। সেখানে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে পড়াশোনা করা তৌফিক ইমরোজ খালিদী ডেইলি স্টার ও বিবিসিতে সাংবাদিকতা করেছেন। ২০০৬ সালে বিডিনিউজ টোয়েন্টিফোর…
শহিদুল ইসলাম দইচ, যশোর প্রতিনিধি।। যশোরের অভয়নগরে বাহারুল মল্লিক হত্যা মামলার আসামি মো.রমজান (২০) আটক করেছে জেলা গোয়েন্দা ডিবি ও অভয়নগর থানা পুলিশ। এ সময় তার কাছ উদ্ধার করা হয়েছে একটি পিস্তল ও ১টি ওয়ান শুটার গানসহ সাত রাউন্ড গুলি। আটক রমজান খুলনা ফুলতলা উপজেলার দিহি গ্রামের মোঃ মিনারুল ছেলে। সোমবার(২১ সেপ্টেম্বর) দুপুরে যশোর জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম ও ( অপস) পুলিশ সুপারের কনফারেন্স রুমে একপ্রেস ব্রিফিংয়ে এ কথা জানান। তিনি বলেন, গত ৭ সেপ্টেম্বর অভয়নগরের রানাগাতী গ্রামের জনৈক রশিদ মোড়ের বাগানে অজ্ঞাতনামা সন্ত্রাসীদের গুলিতে বাহারুল মল্লিক নিহত হন। এ ঘটনায় অভয়নগর থানায় একটি হত্যা মামলা হয়।…
ঢাকা, ১৯ সেপ্টেম্বর ২০২৬: আঞ্চলিক পর্যটন সংযোগ বৃদ্ধি এবং টেকসই পর্যটন উন্নয়নের প্রত্যয় নিয়ে রাজধানী ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা (ICCB)-তে জাঁকজমকপূর্ণ সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো তিন দিনব্যাপী ‘১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার (ATF) ২০২৬’। সেপ্টেম্বর ১৭তে শুরু হওয়া পর্যটন শিল্পের এই বৃহৎ মেলা আজ শনিবার বৈচিত্র্যময় আয়োজন ও দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সফলভাবে সম্পন্ন হয়।সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব সা চিং প্রু। তিনি তাঁর বক্তব্যে বলেন, “বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যকে বিশ্বমঞ্চে তুলে ধরতে আঞ্চলিক পর্যটন সংযোগের কোনো বিকল্প নেই। টেকসই ও পরিবেশবান্ধব পর্যটন ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে আমরা…
আশরাফুল আসাদ, নিজস্ব প্রতিবেদক, নিউইয়র্ক।। জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফর ঘিরে যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে নানা ধরনের প্রস্তুতি চলছে। বিশেষ করে বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটস এলাকায় চোখে পড়ছে ব্যানার, পোস্টার ও ফেস্টুন। বিএনপি ও দলটির বিভিন্ন সহযোগী সংগঠনের পক্ষ থেকে এসব প্রচারসামগ্রী টাঙানো হয়েছে। কোথাও তারেক রহমানের ছবি, কোথাও বিএনপির শীর্ষ নেতাদের ছবি ব্যবহার করে স্বাগত জানানো হয়েছে প্রধানমন্ত্রীকে। স্থানীয় সড়ক, ব্যবসাপ্রতিষ্ঠানের আশপাশ এবং বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এসব ব্যানার দেখা যাচ্ছে। তারেক রহমানের সফরকে কেন্দ্র করে নিউইয়র্কে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা একাধিক প্রস্তুতি সভা ও কর্মসূচি করেছে। বাংলাদেশি কমিউনিটির মধ্যে জ্যাকসন হাইটস…
শহিদুল ইসলাম দইচ, যশোর প্রতিনিধি।। আজ শনিবার(১৯ সেপ্টেম্বর) প্রেসক্লাব যশোর দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। সকাল ১০ টা থেকে একটানা ২টা পর্যন্ত ভোটন গ্রহণ করা হয়। নির্বাচন পরিচালনা কমিটি এক ঘন্টা বিরতি শেষে বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত ভোট গণনা সম্পন্ন করেন। নির্বাচনে ৬৮ ভোট পেয়ে জাহিদ হাসান টুকুন সভাপতি নির্বাচিত হয়েছেন। ৪৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নুর ইসলাম। আনোয়ারুল কোভিদ নান্টু ও সরোয়ার হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি নির্বাচিত হন। একইভাবে যুগ্নসাধারণ সাধারণ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন কাজী আশরাফুল আজাদ ও ফিরোজ গাজী। কোষাধক্ষ্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জাহিদ আহমেদ লিটন। দপ্তর সম্পাদক পদেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত…
জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতাঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের একদিন পর ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখার কাছে মো. শাকিল (১৪) নামে এক কিশোরের লাশ পাওয়া গেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার আব্দুল্লাহপুর সীমান্তের লংকামোড়া এলাকায় কাঁটাতারের বেড়ার পাশ থেকে লাশটি পাওয়া যায়। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশটি শাকিলের বলে শনাক্ত করেন। শাকিল আব্দুল্লাহপুর গ্রামের মালু মিয়ার ছেলে। পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ ও বিজিবি জানায়, শাকিল মানসিকভাবে অসুস্থ ছিল। গত শুক্রবার থেকে সে নিখোঁজ ছিল। শনিবার রাতে লংকামোড়া এলাকায় লাশ পড়ে থাকার খবর পেয়ে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে তাকে শনাক্ত করেন। বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ জানান, লাশটি…