Close Menu
    What's Hot

    ঐতিহ্য আর আধুনিকতায় অর্ণবের ফ্যাশন চিন্তাধারা

    October 13, 2026

    চাঁদ দেখা যায়নি জমাদিউল আউয়ালের

    October 11, 2026

    স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু করতে পুরোপুরি প্রস্তুত নয় আইনশৃঙ্খলা বাহিনী —সংসদীয় কমিটির সভাপতি

    October 11, 2026
    Facebook X (Twitter) Instagram
    ব্রেকিং নিউজ
    • ঐতিহ্য আর আধুনিকতায় অর্ণবের ফ্যাশন চিন্তাধারা
    • চাঁদ দেখা যায়নি জমাদিউল আউয়ালের
    • স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু করতে পুরোপুরি প্রস্তুত নয় আইনশৃঙ্খলা বাহিনী —সংসদীয় কমিটির সভাপতি
    • ইন্ডাকশন কুকারে ধীর গতি ও সমস্যা? জেনে নিন সহজ সমাধান ও কেনার উপায়
    • জামদানিতে বিশ্বমঞ্চে বাংলাদেশের গল্প, মিস গ্র্যান্ডে আলো ছড়াচ্ছেন অনন্যা
    • বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন, শোকের ছায়া বলিউডে!
    • তিন বছর বিরতির পর মাঠে ফিরছে প্রথম বিভাগ হকি লিগ
    • বাংলাদেশকে উদ্ভাবক ও রপ্তানিকারক হিসেবে গড়ে তুলতে হবে : জনপ্রশাসন উপদেষ্টা
    Monday, November 23
    BD Times News
    Facebook X (Twitter) Instagram
    • সর্বশেষ
    • জাতীয়
      • বাংলাদেশ
        • জেলার খবর
        • দেশ ও মাটি
        • কৃষি ও পরিবেশ
    • ভিডিও
    • রাজনীতি
    • বিনোদন
    • অর্থনীতি
      • বিদ্যুত ও জ্বালানি
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • লাইফস্টাইল
    • অন্যান্য
      • স্বাস্থ্য ও চিকিৎসা
      • শিক্ষা
        • ক্যাম্পাস ও বিশ্ববিদ্যালয়
        • ক্যারিয়ার
      • তথ্য ও প্রযুক্তি
        • বিজ্ঞান ও গবেষণা
      • শেয়ারবাজার
      • অনুস্ঠান সূচী
      • আজকের রাশিফল
      • শিল্প ও সংস্কৃতি
        • শিল্পকলা ও নাটক
        • সাহিত্য ও উপন্যাস
      • পর্যটক ও পর্যটন
        • পরিবেশ ও প্রকৃতি
        • অপরূপ বাংলা
        • ভ্রমন ও পর্যটক
      • সংস্কৃতি ও ঐতিহ্য
        • ইতিহাসের পাতা
      • মিডিয়া-গণমাধ্যম
        • শোক ও স্মরণ
        • উদ্বোধন ও সম্মেলন
      • আইন-আদালত
        • অপরাধ ও মানবাধিকার
        • নারী ও শিশু
        • ধর্ম ও জীবন
        • ইভেন্ট
    • সম্পাদকীয়
      • সাক্ষাৎকার-ইন্টারভিউ
      • আপনার মতামত
      • নির্বাচিত কলাম
      • বিশেষ ফিচার
      • বিশেষ সংবাদ
      • বিচিত্র সংবাদ
      • বিজ্ঞপ্তি
    BD Times News
    Home»অন্যান্য»অনুস্ঠান সূচী»বাংলাদেশকে উদ্ভাবক ও রপ্তানিকারক হিসেবে গড়ে তুলতে হবে : জনপ্রশাসন উপদেষ্টা
    অনুস্ঠান সূচী

    বাংলাদেশকে উদ্ভাবক ও রপ্তানিকারক হিসেবে গড়ে তুলতে হবে : জনপ্রশাসন উপদেষ্টা

    NEWSROOM BD TIMES NEWSBy NEWSROOM BD TIMES NEWSOctober 8, 2026No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard

    প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের প্রধান মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, বাংলাদেশকে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করতে শুধু প্রযুক্তির ব্যবহারকারী নয়, প্রযুক্তির উদ্ভাবক ও রপ্তানিকারক হিসেবে গড়ে তুলতে হবে।

    বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এই সদস্য রপ্তানি বহুমুখীকরণ, তথ্যপ্রযুক্তির বিকাশ, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং দেশীয় উদ্যোক্তাদের বিশ্ববাজারে সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। ইসমাইল জবিউল্লাহ বলেন, তৈরি পোশাক ও রেমিট্যান্সের পাশাপাশি উচ্চমূল্যের প্রযুক্তি ও সেবা খাতকে বৈদেশিক মুদ্রা অর্জনের বড় উৎস হিসেবে গড়ে তুলতে হবে।

    আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাম্বাসেডর ফেরদৌস শাহরিয়ার অডিটোরিয়ামে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিট ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এআই অ্যান্ড ইনোভেশন শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ প্রায় ৪৪ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে। এর প্রায় ৯০ শতাংশ এসেছে তৈরি পোশাক খাত থেকে। একই সময়ে প্রবাসী বাংলাদেশিরা প্রায় ৩০ দশমিক ৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।

    তৈরি পোশাক ও রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতির বড় শক্তি হলেও অল্প কয়েকটি উৎসের ওপর অতিরিক্ত নির্ভরতা দীর্ঘমেয়াদে ঝুঁকি তৈরি করতে পারে। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে মূল্যস্ফীতি, ভূরাজনৈতিক পরিবর্তন বা অন্য কোনো সংকট বাংলাদেশের অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে। তাই এখনই বৈদেশিক মুদ্রা আয়ের উৎস বহুমুখী করতে হবে।

    কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তি খাতের সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, এআই-কে শুধু সরকারি কাজ দ্রুত করার প্রযুক্তি হিসেবে দেখলে চলবে না। এআই, সফটওয়্যার, আউটসোর্সিং ও প্রযুক্তিনির্ভর সেবা বাংলাদেশের জন্য বিলিয়ন ডলার আয়ের বড় খাত হতে পারে। তিনি আরো বলেন, ছোট দেশ হয়েও ইসরাইল হাজার হাজার প্রযুক্তি কোম্পানি ও একটি শক্তিশালী প্রযুক্তি শিল্প গড়ে তুলেছে। বাংলাদেশের বিশাল তরুণ ও মেধাবী জনগোষ্ঠীকে কাজে লাগিয়ে একইভাবে প্রযুক্তিনির্ভর শিল্প গড়ে তোলা সম্ভব।

    সম্প্রতি বাংলাদেশের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দলের সিলিকন ভ্যালি সফরের কথা উল্লেখ করে মো. ইসমাইল জবিউল্লাহ বলেন, অ্যাপল, মেটা ও এনভিডিয়ার মতো বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের প্রতি আগ্রহ দেখিয়েছে। অ্যানথ্রপিকও বাংলাদেশে কাজ করার বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে বলে জানান তিনি।

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগ উইংকে আরো কার্যকর করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বিদেশে বাংলাদেশের বাণিজ্যিক উইংগুলোকে শুধু আনুষ্ঠানিক দায়িত্ব পালনের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। এসব উইংকে নতুন উদ্যোক্তা, বিনিয়োগকারী, প্রযুক্তি প্রতিষ্ঠান ও ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরি করতে হবে।

    জনপ্রশাসন উপদেষ্টা বলেন, আমাদের লক্ষ্য শুধু প্রযুক্তির ভোক্তা হওয়া নয়; প্রযুক্তির স্রষ্টা, মালিক ও রপ্তানিকারক হওয়া।দেশীয় প্রতিষ্ঠানগুলোকে সরকারি সেবা, ডিজিটাল পরিচয়, কৃষি, স্বাস্থ্য ও শিক্ষার জন্য কার্যকর এআইভিত্তিক সমাধান তৈরিতে উৎসাহিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশে তৈরি এসব প্রযুক্তি আন্তর্জাতিক বাজারেও রপ্তানি করা সম্ভব। দেশের বিশাল বাজারকে কাজে লাগিয়ে হার্ডওয়্যার উৎপাদনের সক্ষমতা গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি। কম্পিউটার ও ল্যাপটপসহ বিভিন্ন প্রযুক্তিপণ্যের আমদানিনির্ভরতা কমিয়ে দেশে উৎপাদন বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তিনি উল্লেখ করেন। তিনি বলেন, এআই নিয়ে আলোচনা শুধু সেমিনার বা সংলাপের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। বিশ্ববিদ্যালয়, ব্যবসায়ী সমাজ ও সরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে দ্রুত একটি বাস্তবমুখী ও সমন্বিত জাতীয় কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে।

    অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিভিন্ন দেশের দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তা, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি, শিক্ষাবিদ, প্রধানমন্ত্রীর কার্যালয় ও আইসিটি, বিজ্ঞান ও প্রযুক্তি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    NEWSROOM BD TIMES NEWS

    Related Posts

    প্রাইম ফাইন্যান্স অবসায়ন ও আমানত ফেরতের দাবিতে আমানতকারীদের সংবাদ সম্মেলন

    October 4, 2026

    “স্বাস্থ্যে আউটসোর্সিং কর্মী নিয়োগ সিন্ডিকেট” সংবাদের প্রতিবাদে পিমা এসোসিয়েটসের সংবাদ সম্মেলন

    August 12, 2026

    ঢাকাকে আর হেয় করবে না দিল্লি: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

    August 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সর্বশেষ

    ঐতিহ্য আর আধুনিকতায় অর্ণবের ফ্যাশন চিন্তাধারা

    By NEWSROOM BD TIMES NEWSOctober 13, 2026

    হৃদয় খান, বিনোদন ডেস্ক।। দেশীয় ঐতিহ্য, নান্দনিক রুচি ও আধুনিকতার সমন্বয়ে ফ্যাশন জগতে নিজের অবস্থান…

    চাঁদ দেখা যায়নি জমাদিউল আউয়ালের

    October 11, 2026

    স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু করতে পুরোপুরি প্রস্তুত নয় আইনশৃঙ্খলা বাহিনী —সংসদীয় কমিটির সভাপতি

    October 11, 2026
    শীর্ষ সংবাদ

    ঐতিহ্য আর আধুনিকতায় অর্ণবের ফ্যাশন চিন্তাধারা

    By NEWSROOM BD TIMES NEWSOctober 13, 2026

    হৃদয় খান, বিনোদন ডেস্ক।। দেশীয় ঐতিহ্য, নান্দনিক রুচি ও আধুনিকতার সমন্বয়ে ফ্যাশন…

    চাঁদ দেখা যায়নি জমাদিউল আউয়ালের

    By NEWSROOM BD TIMES NEWSOctober 11, 2026

    বাংলাদেশের আকাশে পবিত্র জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সোমবার (১২…

    স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু করতে পুরোপুরি প্রস্তুত নয় আইনশৃঙ্খলা বাহিনী —সংসদীয় কমিটির সভাপতি

    By NEWSROOM BD TIMES NEWSOctober 11, 2026

    আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো পুরোপুরি প্রস্তুত নয়। তাই স্থানীয় সরকার নির্বাচন অবাধ…

    Subscribe to News

    BD Times News-er shorboshesh khobor pete subscribe korun.

    BD TIMES NEWS
    News for the Nation

    বিডি টাইম্স নিউজ — দেশের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা ও বিনোদনের বিশ্বস্ত ঠিকানা।

    অফিস: ইউনিক ট্রেড সেন্টার, ৮ পান্থপথ, কাওরান বাজার, ঢাকা-১২১৫
    ই-মেইল: newsroom@bdtimesnews.com
    নিউজরুম (২৪×৭): ০১৭১১০১৩৩৩৩, ০১৭০০৫২০০০০
    টেলিফোন ও ফ্যাক্স: +৮৮০২৫৫০৪২২৪৫

    Sections

    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • ভিডিও

    More

    • সর্বশেষ
    • জেলার খবর
    • প্রবাসী
    • বিশেষ ফিচার
    • ফটোগ্যালারি
    • সম্পাদকীয়

    Company

    • আমাদের সম্পর্কে
    • সম্পাদকীয় টিম
    • যোগাযোগ

    Legal

    • গোপনীয়তা নীতি
    • শর্তাবলি ও নীতিমালা
    • বিজ্ঞাপন দিন
    • Cookie Policy
    • Corrections
    © 2026 BD Times News. All rights reserved.
    প্রকাশক: সামসে বাজেগা · সম্পাদক: নোমান রহমান · নির্বাহী সম্পাদক: তামজিদুল ইসলাম সুমন · ব্যবস্থাপনা সম্পাদক: রায়হান উল্লাহ · বার্তা-সম্পাদক: আশরাফুল আসাদ · বার্তা-সম্পাদক (আন্তর্জাতিক): রুজমিলা
    NEWS FOR THE NATION

    Type above and press Enter to search. Press Esc to cancel.